মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরের লন্ডন প্রবাসী শফি হত্যা : ৩জন গ্রেফতার আলোকিত জগন্নাথপুর গড়তে সবার সহযোগীতা চাই; কয়ছর আহমেদ এমপি  ভাষা শহিদদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা মাতৃভাষায় কথা বলছি; এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্হ ব্যবসায়ী ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্হ দের মধ্যে আর্থিক সহায়তা প্রদান বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ দেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান জগন্নাথপুরে প্রবাসী শাহ মোঃ বুরহান উদ্দিন শফি’র হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার এ বিজয় আমার নয় এ বিজয় জগন্নাথপুর-শান্তিগঞ্জের আপামর জনসাধারণের; কয়ছর আহমেদ সুনামগঞ্জ-৩ আসনে কয়ছর আহমদ বিজয়ী

শেখ হাসিনা আগামীতে বিজয়ী হলে বাংলাদেশের জনগণ আরো বেশি সুখে শান্তিতে থাকবে-প্রতিমন্ত্রী মান্নান

শেখ হাসিনা আগামীতে বিজয়ী হলে বাংলাদেশের জনগণ আরো বেশি সুখে শান্তিতে থাকবে-প্রতিমন্ত্রী মান্নান

স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুরে মসজিদের ভিত্তিপ্রস্থর স্থাপন করলেন প্রতিমন্ত্রী এমএ মান্নান। বৃহস্পতিবার জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের ভেতরে থাকা মসজিদের দ্বিতীয় তলা নির্মাণের ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. শামসুদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী এমএ মান্নান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. আশুতোষ দাস। এতে সুনামগঞ্জ জেলা আ.লীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ সহ সিনিয়র নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়া উপজেলার পাটলি ইউনিয়নে পৃথক উন্নয়ন সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আ.লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন। পাটলি ইউপি চেয়ারম্যান সিরাজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম, উপজেলা ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, জগন্নাথপুর থানার ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম মুন্না প্রমূখ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী জনগণের প্রতি আহবান জানিয়ে বলেন, আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আ.লীগ সরকারকে আবারো নির্বাচিত করুন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীতে বিজয়ী হলে বাংলাদেশের জনগণ আরো বেশি সুখে শান্তিতে থাকবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com