মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
যৌক্তিক কারণ ছাড়া প্রকল্প বাস্তবায়নে বিলম্বে কঠোর জবাবদিহিতার নির্দেশ জগন্নাথপুরে টেন্ডার ছাড়াই পোনামাছ অবমুক্ত: মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে নানা অভিযোগ! পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সকল কে সজাগ থাকতে হবে: এমপি কয়ছর আহমদ সুবিপ্রবির আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সিএসই বিভাগ জাতিসংঘে ভাষণ/ বিশ্বশান্তি ও রোহিঙ্গা সংকট সমাধানের আহ্বান প্রধানমন্ত্রীর শান্তিগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক শামছুজ্জামান  শান্তিগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক রুমা চক্রবর্তী  সুনামগঞ্জের রত্নগর্ভা মা জাহানারা রউফ, ১১ সন্তানই নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত মেধাবী ছাত্রী ছাইমার ভর্তি সহায়তায় পাশে দাঁড়ালেন জগন্নাথপুরের মানবিক ইউএনও মোঃ ইসলাম উদ্দিন   প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র যাচ্ছেন সোমবার, জাতিসংঘে ভাষণ ২৪ সেপ্টেম্বর

জগন্নাথপুরে জেল হত্যা দিবসে-প্রতিমন্ত্রী এমএ মান্নান

জগন্নাথপুরে জেল হত্যা দিবসে-প্রতিমন্ত্রী এমএ মান্নান

জগন্নাথপুর নিউজ ডেস্ক:: সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান এমপি বলেছেন, বাংলাদেশ থেকে
নেতৃত্ব শুন্য করতে জাতির পিতা বঙ্গঁবন্ধ শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতাকে হত্যা করা হয়েছিল। ষড়যন্ত্রকারীরা এখনও ষড়যন্ত্র করছে দেশের বিরুদ্ধে, বর্তমান সরকারের উন্নয়নের বিরুদ্ধে। এসব ষড়যন্ত্রকারীদের থেকে সজাগ থাকতে হবে।

তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, সরকারের উন্নয়নকে আরো গতিশীল করার লক্ষে সকল মান-অভিমান, রাগ অনুরাগ ভুলে আগামী নির্বাচনে নৌকা প্রতিকের বিজয় সুনিশ্চিত করার লক্ষে ঐক্যবদ্ধ হয়ে মাঠে কাজ করার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন।

শনিবার দুপুর ১ টার দিকে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগি সংগঠনের উদ্যোগে জেল হত্যা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনহার মিয়ার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু মিয়ার পরিচালনায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক, আব্দুল মালিক, আব্দুল কাইয়ুম মশাহিদ, যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান, পৌর আওয়ামী লীগ সভাপতি ডাঃ আব্দুল আহাদ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী সুন্দর আলী, আশারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবু ইসরাইল, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাফরোজ ইসলাম প্রমুখ। এসময় আওয়ামী লীগ, যুবলীগ , ছাত্রলীগসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com