বৃহস্পতিবার, ১৮ Jun ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
কৃষি উদ্যোক্তা তৈরিতে শান্তিগঞ্জে পার্টনার কংগ্রেস শান্তিগঞ্জে সচেতন নাগরিক পরিষদের কমিটি গঠন: মঞ্জুর সভাপতি, সিতু সম্পাদক জগন্নাথপুর ইসলামী ব্যাংকে যান্ত্রিক  ত্রুটি সারিয়ে অবশেষে গ্রাহককে টাকা প্রদান করেছে কর্তৃপক্ষ সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা

জগন্নাথপুরে জেল হত্যা দিবসে-প্রতিমন্ত্রী এমএ মান্নান

জগন্নাথপুরে জেল হত্যা দিবসে-প্রতিমন্ত্রী এমএ মান্নান

জগন্নাথপুর নিউজ ডেস্ক:: সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান এমপি বলেছেন, বাংলাদেশ থেকে
নেতৃত্ব শুন্য করতে জাতির পিতা বঙ্গঁবন্ধ শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতাকে হত্যা করা হয়েছিল। ষড়যন্ত্রকারীরা এখনও ষড়যন্ত্র করছে দেশের বিরুদ্ধে, বর্তমান সরকারের উন্নয়নের বিরুদ্ধে। এসব ষড়যন্ত্রকারীদের থেকে সজাগ থাকতে হবে।

তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, সরকারের উন্নয়নকে আরো গতিশীল করার লক্ষে সকল মান-অভিমান, রাগ অনুরাগ ভুলে আগামী নির্বাচনে নৌকা প্রতিকের বিজয় সুনিশ্চিত করার লক্ষে ঐক্যবদ্ধ হয়ে মাঠে কাজ করার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন।

শনিবার দুপুর ১ টার দিকে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগি সংগঠনের উদ্যোগে জেল হত্যা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনহার মিয়ার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু মিয়ার পরিচালনায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক, আব্দুল মালিক, আব্দুল কাইয়ুম মশাহিদ, যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান, পৌর আওয়ামী লীগ সভাপতি ডাঃ আব্দুল আহাদ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী সুন্দর আলী, আশারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবু ইসরাইল, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাফরোজ ইসলাম প্রমুখ। এসময় আওয়ামী লীগ, যুবলীগ , ছাত্রলীগসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com