শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
চিলাউরা বাজারে নির্বাচনী সভায় কয়ছর আহমদ; আমি সততার সাথে উন্নয়ন করবো জগন্নাথপুরের লন্ডন প্রবাসীর আগুনে পুডানো লাশ উদ্ধার,পরিবার বাক রুদ্ধ কয়ছর আহমদ বিজয়ী হলে এলাকায় ব্যাপক উন্নয়ন হবে, জগন্নাথপুরে ধানের শীষের সমর্থনে ব্যাপক গনসংযোগ ভারত হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের নিরাপত্তা বিঘ্নিত করছে জগন্নাথপুরে প্রধান নির্বাচনী কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে কয়ছর আহমদ; ধানের শীষের বিজয় হবে ইনশাআল্লাহ জগন্নাথপুরে গণভোট বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মতবিনিময় সভার বিষয়টি সাংবাদিক দের জানানো হয়নি! সিলেটে জনসভায় তারেক রহমান; তথাকথিত নির্বাচনের মাধ্যমে মানুষের ভোটের অধিকার কেড়ে নেয়া হয়েছিল এক টাকা ঘুসের প্রমাণ দিতে পারলে চাকরি ছেড়ে দেব: ডিসি সারওয়ার উত্তর জগন্নাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মা-অভিভাবক সমাবেশ ও মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ বিতরন জগন্নাথপুরে আচরন বিধি পালন ও নির্বাচন সুষ্ঠু করতে অবহিতকরণ সভা   

বঙ্গবন্ধু সুনামগঞ্জ মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল একনেকে অনুমোদন: এলাকায় আনন্দ-উচ্ছ্বাস

বঙ্গবন্ধু সুনামগঞ্জ মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল একনেকে অনুমোদন: এলাকায় আনন্দ-উচ্ছ্বাস

স্টাফ রিপোর্টার:: সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নানের প্রচেষ্ঠায় রোববার একনেকের সভায় সুনামগঞ্জ জেলাবাসীর বহুল প্রত্যাশিত বঙ্গবন্ধু সুনামগঞ্জ মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল অনুমোদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ খবরে এলাকাবাসীর মধ্যে আনন্দ উচ্ছ্বাস দেখা দিয়েছে। অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান (এমপি) জগন্নাথপুর নিউজ ডটকমকে জানান আজকের একনেকের বৈঠকে বঙ্গবন্ধু সুনামগঞ্জ মেডিকেল কলেজ এন্ড হাসাপাতাল অনুমোদন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর জন্য তিনি বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে সুনামগঞ্জ জেলাবাসীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন। একনেকের সভায় অনুমোদিত বঙ্গবন্ধু সুনামগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের নির্মাণব্যয় ধরা হয়েছে ১১০৭ কোটি ৯৮ লাখ টাকা।

এদিকে জেলাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশিত এ প্রকল্পটি অনুমোদন হওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অর্থ পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নানকে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রবীন রাজনীতিবিদ সিদ্দিক আহমদ, জেলা আওয়ামী লীগ নেতা ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি নুরুল ইসলাম, জেলা আওয়ামী লীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আকমল হোসেন, সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, জেলা পরিষদ সদস্য মাহতাবুল আলম সমুজ, উপজেলা আ’লীগের সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান সিরাজুল হক, আব্দুল কাইয়ুম মশাহিদ, যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, পৌর আওয়ামী লীগ সভাপতি ডাঃ আব্দুল আহাদ, সাধারন সম্পাদক হাজী ইকবাল হোসেন ভুঁইয়া, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, সাধারন সম্পাদক আবুল হোসেন লালন, সহ-সভাপতি সাইফুল ইসলাম রিপন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মুজিবুর রহমান মুজিব, সাবেক সাধারন সম্পাদক ফিরোজ আলী, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাফরোজ ইসলাম, সাধারন সম্পাদক শাহ রুমেন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com