মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরের লন্ডন প্রবাসী শফি হত্যা : ৩জন গ্রেফতার আলোকিত জগন্নাথপুর গড়তে সবার সহযোগীতা চাই; কয়ছর আহমেদ এমপি  ভাষা শহিদদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা মাতৃভাষায় কথা বলছি; এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্হ ব্যবসায়ী ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্হ দের মধ্যে আর্থিক সহায়তা প্রদান বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ দেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান জগন্নাথপুরে প্রবাসী শাহ মোঃ বুরহান উদ্দিন শফি’র হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার এ বিজয় আমার নয় এ বিজয় জগন্নাথপুর-শান্তিগঞ্জের আপামর জনসাধারণের; কয়ছর আহমেদ সুনামগঞ্জ-৩ আসনে কয়ছর আহমদ বিজয়ী

দক্ষিণ সুনামগঞ্জে সড়ক দূর্ঘটনায় ট্রাক হেলপার নিহত

দক্ষিণ সুনামগঞ্জে সড়ক দূর্ঘটনায় ট্রাক হেলপার নিহত

স্টাফ রিপোর্টার ::সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার দিরাই-সিলেট আঞ্চলিক মহাসড়কের   বগুলাকাড়া এলাকায় সড়ক দূর্ঘটনায় জুয়েল আহমদ(২৮) নামে এক ট্রাক হেলপার নিহত হয়েছেন।নিহত জুয়েল আহমদ ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার দুলাল মনদিয়া গ্রামের আলা উদ্দিন বিশ্বাসের পূত্র।দুর্ঘটনার পরপরই  ট্রাক চালক পালিয়ে যায়।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানা এলাকা হইতে একটি কলা বোঝাই করা দ্রুতগামী ট্রাক দিরাই উপজেলায় যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা করে।পথিমধ্যেই  মঙ্গলবার মধ্যরাতে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার বগুলারকাড়া এলাকায় কলা বোঝাই ট্রাক পৌছলে ট্রাকের বাম পাশের টায়ার ফেটে রাস্তার পাশে থাকা গাছের সাথে ধাক্কা লেগে ট্রাকটি দুমড়ে মুচড়ে যায়। এতে ট্রাকের সামনের অংশ গাছের সাথে ধাক্কা লেগে গাড়ীর হেলপার জুয়েলকে  চাঁপা দেয়।প্রচন্ড চাপা লাগায় সে ঘটনাস্থলে মারা যায়।

সড়ক দূর্ঘটনার খবর পেয়ে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাক হেলপারকে উদ্ধার করে। লাশ উদ্ধার শেষে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com