মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরের লন্ডন প্রবাসী শফি হত্যা : ৩জন গ্রেফতার আলোকিত জগন্নাথপুর গড়তে সবার সহযোগীতা চাই; কয়ছর আহমেদ এমপি  ভাষা শহিদদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা মাতৃভাষায় কথা বলছি; এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্হ ব্যবসায়ী ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্হ দের মধ্যে আর্থিক সহায়তা প্রদান বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ দেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান জগন্নাথপুরে প্রবাসী শাহ মোঃ বুরহান উদ্দিন শফি’র হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার এ বিজয় আমার নয় এ বিজয় জগন্নাথপুর-শান্তিগঞ্জের আপামর জনসাধারণের; কয়ছর আহমেদ সুনামগঞ্জ-৩ আসনে কয়ছর আহমদ বিজয়ী

জগন্নাথপুরে সড়ক দুর্ঘটনা নারীসহ আহত ২০

জগন্নাথপুরে সড়ক দুর্ঘটনা নারীসহ আহত ২০

স্টাফ রিপোর্টার ::

সুনামগঞ্জের জগন্নাথপুরে সড়ক দুর্ঘটনায় নারী সহ কমপক্ষে ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে জগন্নাথপুর-সুনামগঞ্জ সড়কের দারাখাই ব্রিজ নামক স্থানে।
জানাগেছে, ৮ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ থেকে একটি যাত্রীবাহী মিনিবাস জগন্নাথপুরের উদ্দেশ্যে ছেড়ে আসে। এ সময় দারাখাই ব্রিজ নামক স্থানে এসে গাড়িটি নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশে থাকা গাছের সাথে ধাক্কা লাগলে দুর্ঘটনা ঘটে। এতে গাড়ির চালক মইন উদ্দিন, গাড়ির যাত্রী ফজলুল হক, সুবল দেব, বিজয় দেব, দিলোয়ার হোসেন, আছলাম উদ্দিন, সুফিয়া বেগম, মনোয়ারা বেগম, সালেহা বেগম, রুহেল মিয়া, আবুল কালাম, দেলোয়ার মিয়া, আবু হানিফ, ফয়জুর মিয়া, আমিনুর রহমান, দিপক দেব সহ কমপক্ষে ২০ জন আহত হন। আহতদের মধ্যে ২ জনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। অন্য আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে বলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ জনি নিশ্চিত করেন।

এ ব্যাপারে জগন্নাথপুর মিনিবাস মালিক সমিতির সভাপতি হাজী শাহ নিজামুল করিম ও মিনিবাস শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক রেজন মিয়া বলেন, হঠাৎ গাড়ির চাকার পিন খোলে গেলে গাড়িটি নিয়ন্ত্রন হারায়। এ সময় চালক মইন উদ্দিন তার জীবন বাজি রেখে গাছের সাথে ধাক্কা লাগিয়ে গাড়িকে নিয়ন্ত্রন করেন। তা না হলে বড় ধরণের হতাহতের ঘটনা ঘটতো।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com