সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
পরীক্ষাকেন্দ্রে সিসি ক্যামেরা বন্ধ থাকলে বুঝব ‘ডাল মে কুচ কালা হ্যায়’: শিক্ষামন্ত্রী আলোচনা ব্যর্থ ঘোষণার পরেই পাকিস্তান ছাড়লেন মার্কিন প্রতিনিধি হাওর রক্ষাবাঁধে দুর্নীতির প্রতিবাদে জগন্নাথপুর ও শান্তিগঞ্জে মানববন্ধন  জগন্নাথপুরে ৮০ লিটার বাংলা মদসহ গ্রেফতার ১ ভূমধ্যসাগরে মৃত্যু; জগন্নাথপুর থানায় ৫ দালালের  বিরুদ্ধে মামলা  জগন্নাথপুরের নিহত ৫ যুবকের পরিবারে বুক ফাটা কান্না, আর যেন কেউ অন্ধকার পথে পা না বাড়ায়   জগন্নাথপুরে উপজেলা ও পৌর  পূজা উদযাপন পরিষদের সন্মেলন অনুষ্ঠিত  ভূমধ্যসাগরে নৌকাডুবি: জগন্নাথপুরের ৫ যুবকের সলিল সমাধি, এলাকায় শোকের মাতম সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

জগন্নাথপুরে প্রতিমন্ত্রী এম এ মান্নান-রাধারমন কমপ্লেক্স অবশ্যই হবে

জগন্নাথপুরে প্রতিমন্ত্রী এম এ মান্নান-রাধারমন কমপ্লেক্স অবশ্যই হবে

স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেছেন আওয়ামীলীগ সরকারের শাসনামলে সারাদেশে সামগ্রিক উন্নয়নবৃদ্ধি র পাশাপাশি জ্ঞানীগুনীদের কদর বেড়েছে। তিনি বলেন,রাধারমন দত্ত বাংলাদেশের লোক সংস্কৃতির অহংকার।তাঁরমতো গুনীদের আমরা স্মরন করব।তিনি রাধারমন দত্তের জন্মভূমিতে রাধারমন কমপ্লেক্স স্থাপনের ঘোষনা দিয়ে বলেন, ইতিমধ্যে এ বিষয়ে অনেক কাজ এগিয়ে গেছে। নির্বাচন সন্নিকটে থাকায় এখন আমরা এর ভিত্তিপ্রস্তর স্হাপন করছি না। এছাড়াও এলাকাবাসীর দাবীর প্রেক্ষিতে জগন্নাথপুর ডিগ্রী কলেজের একটি কক্ষ রাধারমন দত্তের নামে নামকরনের পদক্ষেপ নেয়ার ঘোষনা দেন।

তিনি শুক্রবার রাতে মরমী সাধক কবি রাধারমন দত্তের ১০৩ তম প্রয়ান দিবস উপলক্ষে রাধারমন সমাজ কল্যাণ সাংস্কৃতিক পরিষদের উদ্যাগে দুই দিন ব্যাপী রাধারমন উৎসবের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। সংগঠনের সভাপতি জিলু মিয়ার সভাপতিত্বে ও শিক্ষক অনন্ত পাল এর পরিচালনায় এতে আরো বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান,উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু,জেলা পরিষদ সদস্য মাহাতাবুল হাসান সমুজ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব,পাটলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজুল হক, পৌর আওয়ামীলীগ সাধারন সম্পাদক ইকবাল হোসেন পৌরসভার প্যানেল মেয়র সফিকুল হক, শাহজালাল মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এম এ মতিন,কাউন্সিলর দেলোয়ার হোসাইন,কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না,কাউন্সিলর তাজিবুরব রহনান,রাধারমন সমাজ কল্যাণ সাংস্কৃতিক পরিষদের সাবেক সভাপতি আনহার মিয়া মুন্না,উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন,উপজেলা ছাত্রলীগ সভাপতি সাফরোজ ইসলাম প্রমুখ। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com