শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হাওর রক্ষাবাঁধে দুর্নীতির প্রতিবাদে জগন্নাথপুর ও শান্তিগঞ্জে মানববন্ধন  জগন্নাথপুরে ৮০ লিটার বাংলা মদসহ গ্রেফতার ১ ভূমধ্যসাগরে মৃত্যু; জগন্নাথপুর থানায় ৫ দালালের  বিরুদ্ধে মামলা  জগন্নাথপুরের নিহত ৫ যুবকের পরিবারে বুক ফাটা কান্না, আর যেন কেউ অন্ধকার পথে পা না বাড়ায়   জগন্নাথপুরে উপজেলা ও পৌর  পূজা উদযাপন পরিষদের সন্মেলন অনুষ্ঠিত  ভূমধ্যসাগরে নৌকাডুবি: জগন্নাথপুরের ৫ যুবকের সলিল সমাধি, এলাকায় শোকের মাতম সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেফতার

জগন্নাথপুর বাজারে ভয়াবহ অগ্নিকান্ড, ২০ লক্ষাধিক টাকার ক্ষতি

জগন্নাথপুর বাজারে ভয়াবহ অগ্নিকান্ড, ২০ লক্ষাধিক টাকার ক্ষতি

স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার জগন্নাথপুর সদর বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
জানাগেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে জগন্নাথপুর সদর বাজারে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনের ভয়াবহ লেলিহাল শিখা দেখে বাজারের ব্যবসায়ী সহ স্থানীয় এলাকাবাসী আগুন নেভাতে প্রাণপন চেষ্টা চালান এ সময় জগন্নাথপুর ফায়ার সার্ভিসের দমকল বাহিনী এসে প্রায় ২ ঘন্টা ব্যাপী প্রাণপন চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রন করেন। ততক্ষনে বাজারের ব্যবসায়ী নজির মিয়ার জুতার দোকান, বাপন দেবের ডিমের দোকান ও আলী নুরের মোরগের দোকান সহ ৩টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। ডিমের দোকানের প্রায় ১৮ হাজার ডিম ও জরুরী কাগজপত্র এবং মোরগের দোকানের প্রায় ৩ শতাধিক মোরগ পুড়ে যায়। এছাড়া দুই পাশের আরো ৪টি দোকানের আংশিক ক্ষতি হয়েছে। সব মিলিয়ে প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান। তবে অগ্নিকান্ডের কারণ জানা যায়নি। খবর পেয়ে রাতেই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com