মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরের লন্ডন প্রবাসী শফি হত্যা : ৩জন গ্রেফতার আলোকিত জগন্নাথপুর গড়তে সবার সহযোগীতা চাই; কয়ছর আহমেদ এমপি  ভাষা শহিদদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা মাতৃভাষায় কথা বলছি; এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্হ ব্যবসায়ী ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্হ দের মধ্যে আর্থিক সহায়তা প্রদান বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ দেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান জগন্নাথপুরে প্রবাসী শাহ মোঃ বুরহান উদ্দিন শফি’র হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার এ বিজয় আমার নয় এ বিজয় জগন্নাথপুর-শান্তিগঞ্জের আপামর জনসাধারণের; কয়ছর আহমেদ সুনামগঞ্জ-৩ আসনে কয়ছর আহমদ বিজয়ী

জগন্নাথপুরের লন্ডন প্রবাসি আব্দুল গফুরের লাশ জৈন্তা থেকে উত্তোলন

জগন্নাথপুরের লন্ডন প্রবাসি আব্দুল গফুরের লাশ জৈন্তা থেকে উত্তোলন

স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জের জগন্নাথপুরের লন্ডন প্রবাসি আব্দুল গফুরের লাশ দেড় বছর পর সিলেটের জৈন্তাপুর উপজেলার উজানীনগর গ্রামের মোকাম টিলা থেকে সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের প্রথম শ্রেণির নির্বাহী ম্যাজিস্ট্রেট খৃষ্টফার হিমেল রিছিলের উপস্তিতিতে রোববার দুপুরে উত্তোলন করে ময়না তদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। লাশ উত্তোলন কালে মামলার তদন্তকারী কর্মকর্তা হাবিবুর রহমান ও বাদী লালা মিয়া সহ নিহতের স্বজনরা উপস্তিত ছিলেন।

উল্লেখ্য, জগন্নাথপুর পৌরসভার জগন্নাথপুর গ্রামের মৃত মদরিছ আলীর ছেলে আব্দুল গফুর ২০১৭ সালের ৮ মে যুক্তরাজ্য থেকে দেশে ফিরেন। ৯ মে সিলেটের দরগা গেইটস্থ আবাসিক হোটেল রাজরানী থেকে তিনি নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজির পর নিহতের ভাগিনা লালা মিয়া দেড় বছর পর গত ২৬ অক্টোবর জগন্নাথপুর থানায় এ বিষয়ে (নিখোঁজ উল্লেখ করে) একটি জিডি করেন (জিডি নম্বর ১০২১)। এই জিডির তদন্তকালে পুলিশ জৈন্তাপুর সাইট্রাস গবেষণা কেন্দ্রের অফিস সহায়ক জৈন্তাপুরের ব্রাহ্মণগাঁও গ্রামের মৃত মর্তুজ আলীর ছেলে আবুল কালাম আজাদ, তার জামাতা জৈন্তাপুর দারুসু সুন্নাহ্ দাখিল মাদ্রাসার শিক্ষক কুমিল্লার হোমনা উপজেলার দত্তেরকান্দি গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে আনোয়ার হোসেন ও জৈন্তাপুর উপজেলার নিজপাট মোকামটিলা গ্রামের মো. ইদ্রিছ আলীর ছেলে মো. জুনাব আলীকে গ্রেপ্তার করে। গত মঙ্গলবার গ্রেপ্তারকৃতদের জগন্নাথপুরের আমল গ্রহণকারী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে ৩ জনকেই জেল হাজতে পাঠান আদালত। এর মধ্যে দুইজন আবুল কালাম ও তার জামাতা আনোয়ার হোসেন মোটা অংকের টাকার লোভে লন্ডন প্রবাসি হত্যা কান্ডে জড়িত থাকার ঘটনা স্বীকার করে ম্যাজিস্ট্রেটের সামনে স্বীকারোক্তি মূলক জবান বন্দি দিয়েছে। পুলিশ ৩ জনকেই জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড প্রার্থনা করেছে।
এব্যাপারে থানা ভারপাপ্ত কর্মকর্তা মোঃ হারুনুর রশিদ চৌধুরীর সাথে আলাপ হলে তিনি জানান, আজ (রোববার) দুপুরে লন্ডন প্রবাসি আব্দুল গফুরের লাশ উত্তোলন করে ছুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ ময়না তদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com