সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র যাচ্ছেন সোমবার, জাতিসংঘে ভাষণ ২৪ সেপ্টেম্বর শান্তিগঞ্জে সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সভাপতি রানা, সম্পাদক ফয়জুল স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষে লন্ডনে প্রস্তুতি সভা কৃত্রিম বুদ্ধিমত্তা অভূতপূর্ব গতিতে এগিয়ে চলছে শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত শান্তিগঞ্জে পিএফজির সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড সিলেটে রাষ্ট্রপতি:আমরা ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে গণতন্ত্র ফিরে পেয়েছি, এখন গণতন্ত্রকে রক্ষা করাই প্রধান কাজ

জগন্নাথপুরে হুফফাজুল কুরআন পরিষদের পুরস্কার বিতরণ

জগন্নাথপুরে হুফফাজুল কুরআন পরিষদের পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কুবাজপুর দারুল উলুম মাদ্রাসা প্রাঙ্গনে হুফফাজুল কুরআন পরিষদের উদ্যোগে হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৩ টায় হুফফাজুল কুরআন পরিষদের সভাপতি হাফিজ মাওলানা আমিনুল হক তাহমিদ এর সভাপতিত্বে এবং সহ-সভাপতি হাফিজ যাকারিয়া বিন কামাল, যুগ্ম-সম্পাদক হাফিজ মাহফুজুর রহমান মাহী ও প্রচার সম্পাদক হাফিজ মুহাম্মদ আবু তাহের এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শায়খুল হাদিস শায়খ বদরুদ্দীন বিন ইসহাক আল মাদানী। এতে উদ্বোধকের বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার নির্বাহী মুহতামিম আলহাজ¦ মাওলানা গিয়াস উদ্দিন। কুরআন প্রতিযোগিতায় প্রধান বিচারকের দায়িত্ব পালন করেন আলহাজ¦ শায়খ ফখরুল ইসলাম। পরীক্ষকের দায়িত্ব পালন করেন হাফিজ মাওলানা মুহিউদ্দিন আবদুল কাদির, হাফিজ মুহাম্মদ আশরাফ আলী, হাফিজ ক্বারী হিফজুর রহমান, হাফিজ মাওলানা লোকমান আহমদ ও হাফিজ মাওলানা মমশাদ আহমদ। কবি মীম সুফিয়ান ও মামুন বিন মুজাহিদের উপস্থাপনায় কুরআন তেলাওয়াত করেন ক্বারী মিসবাহুদ্দোজা, হাফিজ হোসাইন আহমদ, হাফিজ মুহাম্মদ মাহমুদুল হাসান ও হাফিজ যুবায়ের আহমদ। এতে হামদ-নাত পরিবেশন করেন ভোরের আলো শিল্পী গোষ্ঠী, আল মুঈন ইসলামী সাংস্কৃতিক ফোরাম ও পরিষদের হুফফাজবৃন্দ। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পরিষদের সাধারণ সম্পাদক হাফিজ রাসেল মাহমুদ ও সাংগঠনিক সম্পাদক হাফিজ আক্তারুজ্জামান রিয়াদ। সভায় উত্তীর্ণ মেধাবী প্রতিযোগীদের মধ্যে পুরস্কার হিসেবে নগদ টাকা বিতরণ করা হয়। পুরস্কার দাতারা হলেন জাহাঙ্গীর আলম, তুহিন আহমদ, হাফিজ আক্তারুজ্জামান রিয়াদ, মির্জা সালেহ আহমদ, মুহাম্মদ ফয়জুল হক ও জিসান বিন শামসুল হক।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com