রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরের লন্ডন প্রবাসী শফি হত্যা : ৩জন গ্রেফতার আলোকিত জগন্নাথপুর গড়তে সবার সহযোগীতা চাই; কয়ছর আহমেদ এমপি  ভাষা শহিদদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা মাতৃভাষায় কথা বলছি; এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্হ ব্যবসায়ী ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্হ দের মধ্যে আর্থিক সহায়তা প্রদান বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ দেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান জগন্নাথপুরে প্রবাসী শাহ মোঃ বুরহান উদ্দিন শফি’র হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার এ বিজয় আমার নয় এ বিজয় জগন্নাথপুর-শান্তিগঞ্জের আপামর জনসাধারণের; কয়ছর আহমেদ সুনামগঞ্জ-৩ আসনে কয়ছর আহমদ বিজয়ী

জগন্নাথপুরে জুয়াড়ি সহ গ্রেফতার ৮

জগন্নাথপুরে জুয়াড়ি সহ গ্রেফতার ৮

স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে জুয়াড়ি সহ ৮ আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছেন, জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মৃত বাতির উল্লার ছেলে আনছার মিয়া, নারিকেল তলা গ্রামের মৃত ধনাই মিয়ার ছেলে ইসলাম উদ্দিন, জগদিশপুর গ্রামের মৃত বাবর আলীর ছেলে রেনু মিয়া, ঘোষগাঁও বলাইনগর গ্রামের আদম আলীর ছেলে আমির উদ্দিন, বাগময়না গ্রামের মৃত মহিম উদ্দিনের ছেলে জুয়েল মিয়া, ইছগাঁও গ্রামের মৃত রইছ উদ্দিনের ছেলে আবু মিয়া ও ছাতক থানার কচুরকান্দি গ্রামের মৃত নজরত আলীর ছেলে সিদ্দিক আলী। জানাগেছে, রোববার জগন্নাথপুর থানার ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরীর নির্দেশনায় ও সাব ইন্সপেক্টর লুৎফুর রহমানের নেতৃত্বে পুলিশ দল উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় ৭ জুয়াড়িকে গ্রেফতার করেন। এছাড়া পৃথক অভিযানে অন্য মামলার আরো ১ আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com