সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেফতার জগন্নাথপুরে হাসপাতালের ভবন থেকে পড়ে রোগীর মৃত্যু দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেব, দলীয় পরিচয় দেখব না: প্রধানমন্ত্রী কোন অনিয়ম দূর্নীতি বরদাশত করবো না, নলুয়ার হাওরের বেরী বাধঁ পরিদর্শন কালে কয়ছর আহমদ এমপি  সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর আহমেদের সাথে জগন্নাথপুর প্রেসক্লাবের মতবিনিময় সভা ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক জগন্নাথপুর ও শান্তিগঞ্জকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে: এমপি কয়ছর আহমেদ নতুন আইজিপি হলেন আলী হোসেন ফকির শান্তিগঞ্জ ও জগন্নাথপুর উপজেলাকে মডেল উপজেলায় রূপান্তর করা হবে: এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরের লন্ডন প্রবাসী শফি হত্যা : ৩জন গ্রেফতার

সাংবাদিক হত্যায় হাইকোর্টে পাঁচজনের যাবজ্জীবন বহাল

সাংবাদিক হত্যায় হাইকোর্টে পাঁচজনের যাবজ্জীবন বহাল

জগন্নাথপুর নিউজ ডেস্ক::
সাংবাদিক গৌতম দাস হত্যা মামলার আপিলের রায়ে বিচারিক আদালতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৯ আসামির মধ্যে পাঁচজনের সাজা বহাল ও চার আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট।
যাবজ্জীবন বহাল থাকা পাঁচ আসামি হলেন- আসিফ ইমরান, সিদ্দিকুর রহমান মিয়া, আসাদ বিন কাদির, আবু তাহের মো. মোস্তফা ওরফে অ্যাপোল বিশ্বাস এবং তামজিদ হোসেন বাবু।
এছাড়া খালাস পাওয়া চার আসামি হলেন, আসিফ ইমতিয়াজ বুলু, কাজী মুরাদ, কামরুল ইসলাম আপন ও রাজিব হোসেন মনা। মামলার ৯ আসামি বর্তমানে কারাগারে রয়েছেন।
বুধবার বিচারপতি এ কে এম আবদুল হাকিম ও বিচারপতি ফাতেমা নজীবের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
আদালতে দুই আসামি সিদ্দিকুর রহমান মিয়া ও আবু তাহের মো. মোস্তফা ওরফে অ্যাপোলো বিশ্বাসের পক্ষে আইনজীবী হেলালউদ্দিন মোল্লা, আসামি তানজীর হোসেন বাবুর পক্ষে আইনজীবী আওলাদ হোসেন, আসামি আসিফ ইমরান, আসিফ ইমতিয়াজ বুলু, কামরুল ইসলাম আপন ও রাজীব হাসান মনার পক্ষে আইনজীবী সৈয়দ আলী মোকাররম, আসাদ বিন কাদিরের পক্ষে আইনজীবী মো. আব্দুর রশীদ ও ওমর ফারুক এবং আসামি কাজী মুরাদের পক্ষে আইনজীবী শেখ বাহারুল ইসলাম শুনানি করেন।
অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল হারুন-অর রশীদ।
ফরিদপুর শহরের মুজিব সড়কের সংস্কার ও পুনঃনির্মাণ কাজের অনিয়ম ও দুর্নীতির সংবাদ পরিবেশন করায় দৈনিক সমকালের ফরিদপুর ব্যুরো প্রধান গৌতম দাসের ওপর ক্ষুব্ধ ঠিকাদার গোষ্ঠী ও তাদের সহযোগী সন্ত্রাসী চক্র ২০০৫ সালের ১৭ নভেম্বর ভোরে সাংবাদিক গৌতমকে নির্যাতন ও শ্বাসরোধ করে হত্যা করে।
পরে চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডে ২০১৩ সালের ২৭ জুন ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নুর উদ্দিন ৯ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
এরপর ওই রায়ের বিরুদ্ধে আসামিরা হাইকোর্টে ফৌজদারি আপিল দায়ের করলে আদালত শুনানি নিয়ে বুধবার রায়ের দিন নির্ধারণ করেছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com