রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
পরীক্ষাকেন্দ্রে সিসি ক্যামেরা বন্ধ থাকলে বুঝব ‘ডাল মে কুচ কালা হ্যায়’: শিক্ষামন্ত্রী আলোচনা ব্যর্থ ঘোষণার পরেই পাকিস্তান ছাড়লেন মার্কিন প্রতিনিধি হাওর রক্ষাবাঁধে দুর্নীতির প্রতিবাদে জগন্নাথপুর ও শান্তিগঞ্জে মানববন্ধন  জগন্নাথপুরে ৮০ লিটার বাংলা মদসহ গ্রেফতার ১ ভূমধ্যসাগরে মৃত্যু; জগন্নাথপুর থানায় ৫ দালালের  বিরুদ্ধে মামলা  জগন্নাথপুরের নিহত ৫ যুবকের পরিবারে বুক ফাটা কান্না, আর যেন কেউ অন্ধকার পথে পা না বাড়ায়   জগন্নাথপুরে উপজেলা ও পৌর  পূজা উদযাপন পরিষদের সন্মেলন অনুষ্ঠিত  ভূমধ্যসাগরে নৌকাডুবি: জগন্নাথপুরের ৫ যুবকের সলিল সমাধি, এলাকায় শোকের মাতম সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

আইজিপি ব্যাজ পড়লেন জগন্নাথপুর থানার ওসি হারুনুর রশীদ চৌধুরী

আইজিপি ব্যাজ পড়লেন জগন্নাথপুর থানার ওসি হারুনুর রশীদ চৌধুরী

স্টাফ রিপোর্টার: পুলিশের সর্বোচ্চ আইজিপি ব্যাজ পড়লেন সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার চৌকস অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী। জানাযায়, পুলিশ সপ্তাহ-২০১৯ উপলক্ষে ৬ ফেব্রুয়ারি বুধবার রাজারবাগ পুলিশ লাইনন্স, ডিএমপি ঢাকা এর প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিগত ২০১৮ সালে ভালো কাজের স্বীকৃতি স্বরূপ আইন শৃংখলা রক্ষায় বিশেষ অবদান রাখায় বাংলাদেশ পুলিশের সাহসী ও চৌকস অফিসার ফোর্সদের মধ্যে বিভিন্ন পর্যায়ের সম্মাননা পুরস্কার প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার চৌকস অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরীর গলায় পুলিশের সর্বোচ্চ আইজিপি ব্যাজ পড়িয়ে দেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার)।

এ সময় বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি মোখলেছুর রহমান, ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া, সিলেট রেঞ্জের ডিআইজি মোঃ কামরুল আহসান বিপিএম ও সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ বরকতুল্লাহ খাঁন সহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

এদিকে-জগন্নাথপুর থানার ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী পুলিশের সর্বোচ্চ ব্যাজ পদক পাওয়ায় তাঁকে জগন্নাথপুরে কর্মরত সাংবাদিকদের পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি শংকর রায়, সহ সভাপতি তাজউদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু, যুগ্ম সম্পাদক অমিত দেব, সদস্য মাসুম আহমদ, আলী আহমদ, রুমানুল হক, সাংবাদিক সামিউল কবির, আমিনুল হক সিপন, মোঃ শাহজাহান মিয়া, হুমায়ুন কবির প্রমূখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com