মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরের লন্ডন প্রবাসী শফি হত্যা : ৩জন গ্রেফতার আলোকিত জগন্নাথপুর গড়তে সবার সহযোগীতা চাই; কয়ছর আহমেদ এমপি  ভাষা শহিদদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা মাতৃভাষায় কথা বলছি; এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্হ ব্যবসায়ী ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্হ দের মধ্যে আর্থিক সহায়তা প্রদান বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ দেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান জগন্নাথপুরে প্রবাসী শাহ মোঃ বুরহান উদ্দিন শফি’র হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার এ বিজয় আমার নয় এ বিজয় জগন্নাথপুর-শান্তিগঞ্জের আপামর জনসাধারণের; কয়ছর আহমেদ সুনামগঞ্জ-৩ আসনে কয়ছর আহমদ বিজয়ী

জগন্নাথপুরে সাব রেজিষ্টারের দুর্নীতির তদন্ত সম্পন্ন

জগন্নাথপুরে সাব রেজিষ্টারের দুর্নীতির তদন্ত সম্পন্ন

স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জের জগন্নাথপুরে সাব-রেজিষ্টার সুলতান ইউনুছ, কেরানি আব্দুর রহিম ও সহযোগীদের দুর্নীতির তদন্ত রোববার বিকেলে সম্পন্ন হয়েছে। আইন মন্ত্রণালয়ের উপ সচিব ইফতেখার বিন মমিন দুর্নীতি তদন্ত সম্পন্ন করেন। তদন্ত কাজ সকাল ১১টা থেকে বিকাল ৩টা প্রর্যন্ত চলে। এ সময় জগন্নাথপুর সাব রেজিষ্টার অফিসের দায়িত্ব প্রাপ্ত অভিযুক্ত সাব-রেজিষ্টার সুলতান ইউনুছ, কেরানি আব্দুর রহিম ও ভুক্তভুগি হাজী শাহজাহান মিয়া সহ অনেকের বক্তব্য গ্রহণ করেন। সাব-রেজিষ্টার ইউনুস গংদের মোঠা অংকের ঘুষ গ্রহণের বিষয়ে দৈনিক যুগান্তরে গত ৮ সেপ্টেম্বর সংবাদ প্রকাশ পেলে কর্তৃপক্ষের টনক নড়ে। যুগান্তরের সংবাদ প্রকাশের পর সাব রেজিষ্টার সুলতান ইউনুছ কে প্রত্যাহার করে নেওয়া হয়। কেরানি আব্দুর রহিম সহ অভিযুক্ত দুই মহুরীর বহাল তবিয়তে রয়েছেন।
ভুক্তভুগী হাজী শাহজাহান জানান, সাব রেজিষ্টার সুলতান ্ইউনুছ ও কেরানি আব্দুল রহিম ও অফিসের দুই মহুরী আমার বড় ভাই লন্ডন প্রবাসী শামীম আহমদের কাছ থেকে ৫ লক্ষ ৪০ হাজার টাকা ঘুষ গ্রহণ করে আমাকে ছাড়াই আমার ভাইদের নামে আমাদের সম্পত্তির ভাগ ভাটোয়ারা দলিল সম্পাদন করেন। এতে আমি ব্যাপক ক্ষতির সম্মুখিন হয়েছি।
উল্লেখ্য, জগন্নাথপুর থেকে সিলেটের তাজপুরে চলে যাওয়া সাব রেজিষ্টার সুলতান উইনুস ও তার সহযোগিদের বিরুদ্ধে উপজেলার ইকড়ছই গ্রামের লন্ডন প্রবাসী শামীম আহমেদ গংদের কাছ থেকে মোটা অংকের টাকা আদায়, টাকা না দেওয়ায় এক দলিল গ্রহিতার দলিল ছিঁড়ে ফেলা সহ নানা অভিযোগের প্রেক্ষিতে সম্প্রতি দৈনিক যুগান্তর সহ জাতীয় ও স্থানীয় একাধিক দৈনিক ও অনলাইন পত্রিকাগুলোতে রির্পোট প্রকাশিত হলে এলাকায় ব্যাপক তোলপাড় শুরু হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com