বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা এক লাখ ৬৬ হাজার কর্মী নেবে ইতালি, আবেদন করবেন যেভাবে শান্তিগঞ্জে এসেড হবিগঞ্জের উদ্যোগে ১০ দিনব্যাপী কৃষি মেলা ২০২৬ শান্তিগঞ্জে যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত  জরুরি রক্ষণাবেক্ষণে শনিবার শান্তিগঞ্জে ২ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে  ইউএনওর কাছে ঠিকাদারদের অভিযোগ  যৌক্তিক কারণ ছাড়া প্রকল্প বাস্তবায়নে বিলম্বে কঠোর জবাবদিহিতার নির্দেশ জগন্নাথপুরে টেন্ডার ছাড়াই পোনামাছ অবমুক্ত: মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে নানা অভিযোগ! পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সকল কে সজাগ থাকতে হবে: এমপি কয়ছর আহমদ সুবিপ্রবির আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সিএসই বিভাগ

জগন্নাথপুরে অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা

জগন্নাথপুরে অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা

স্টাফ রির্পোটার: সুনামগঞ্জের জগন্নাথপুরে অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। ১১ মার্চ সোমবার জগন্নাথপুর উপজেলা প্রধান শিক্ষক সমিতির উদ্যোগে স্থানীয় আবদুস সামাদ আজাদ অডিটরিয়ামে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা আ.লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আকমল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন, সহকারি শিক্ষা কর্মকর্তা রুপ্রুচাই মারমা।
জগন্নাথপুর উপজেলা প্রধান শিক্ষক সমিতির সভাপতি আতাহার উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র দাস ও শিক্ষক বাপ্পী রাণী দে এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সংবর্ধিত বিদায়ী অতিথি অবসরপ্রাপ্ত শিক্ষক নিশি কান্ত রায়, হিরন মিয়া ও আবদুল মতিন। বক্তব্য রাখেন শিক্ষক আবদুল মালিক, ধীরেন্দ্র তালুকদার, সুদীপ ভট্রাচার্য্য, শিক্ষক প্রতিনিধি রমেন্দ্র কুমার গোপ, আলিমা খাতুন, রজত কান্তি দাস, জালাল উদ্দিন, রূপক কান্তি দে ও উপজেলা সহকারি শিক্ষক সমিতির সভাপতি শাহজাহান সিরাজ প্রমূখ। এ সময় উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকগণ সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com