রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
পরীক্ষাকেন্দ্রে সিসি ক্যামেরা বন্ধ থাকলে বুঝব ‘ডাল মে কুচ কালা হ্যায়’: শিক্ষামন্ত্রী আলোচনা ব্যর্থ ঘোষণার পরেই পাকিস্তান ছাড়লেন মার্কিন প্রতিনিধি হাওর রক্ষাবাঁধে দুর্নীতির প্রতিবাদে জগন্নাথপুর ও শান্তিগঞ্জে মানববন্ধন  জগন্নাথপুরে ৮০ লিটার বাংলা মদসহ গ্রেফতার ১ ভূমধ্যসাগরে মৃত্যু; জগন্নাথপুর থানায় ৫ দালালের  বিরুদ্ধে মামলা  জগন্নাথপুরের নিহত ৫ যুবকের পরিবারে বুক ফাটা কান্না, আর যেন কেউ অন্ধকার পথে পা না বাড়ায়   জগন্নাথপুরে উপজেলা ও পৌর  পূজা উদযাপন পরিষদের সন্মেলন অনুষ্ঠিত  ভূমধ্যসাগরে নৌকাডুবি: জগন্নাথপুরের ৫ যুবকের সলিল সমাধি, এলাকায় শোকের মাতম সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

জগন্নাথপুর সরকারি কলেজের অধ্যক্ষের অপসারন দাবি

জগন্নাথপুর সরকারি কলেজের অধ্যক্ষের অপসারন দাবি

স্টাফ রিপোর্টার:: সুনামগঞ্জের জগন্নাথপুর সরকারি ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহিদুল ইসলামের অপসারন দাবিতে মানববন্ধন করেছেন কলেজের শিক্ষক ও কর্মচারীবৃন্দ। বুধবার বিকেলে কলেজ ক্যাম্পাসে টাকা আত্মসাত সহ স্বেচ্ছাচারীতা ও দুর্নীতির নানা অভিযোগে মানববন্ধন করেন তারা। এসময় কলেজ অধ্যক্ষের অপসারন দাবি করে বক্তব্য রাখেন কলেজের সহকারি অধ্যাপক এটিএম নুরুল মোত্তাকীন, পান্ডব চন্দ্র দাস, মনোরঞ্জন তালুকদার, প্রভাষক ফয়সল কবীর, ফজলুল কাদের চৌধুরী, বিজিত রঞ্জন বৈদ্য, আবদুল কাহার, আবুল কালাম আজাদ, অশেষ কান্তি দে, নিয়াজ আহমদ, আবদুল বাতেন প্রমুখ। মানববনন্ধনে নিশি কান্ত দাস, প্রদর্শক আয়শা সিদ্দিকা, কর্মচারী বকুল চন্দ্র রায়, যুব শংকর চৌধুরী, শাহনুর আলী, যতিন্দ্র চন্দ্র দাস, নছির মিয়া, দিলারা বেগম সহ কলেজের শিক্ষক ও কর্মচারীগন উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে জানতে চাইলে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহিদুল ইসলাম বলেন, আমি আসার পর কলেজকে শতভাগ দুর্নীতি মুক্ত করেছি। বন্ধ হয়েছে লুটপাট। এতে অনেকের স্বার্থে আঘাত লেগেছে। এছাড়া আমার চেয়ার দখল করার জন্য ক্ষমতার লোভে অনেকে আমার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। #

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com