শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
চিলাউরা বাজারে নির্বাচনী সভায় কয়ছর আহমদ; আমি সততার সাথে উন্নয়ন করবো জগন্নাথপুরের লন্ডন প্রবাসীর আগুনে পুডানো লাশ উদ্ধার,পরিবার বাক রুদ্ধ কয়ছর আহমদ বিজয়ী হলে এলাকায় ব্যাপক উন্নয়ন হবে, জগন্নাথপুরে ধানের শীষের সমর্থনে ব্যাপক গনসংযোগ ভারত হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের নিরাপত্তা বিঘ্নিত করছে জগন্নাথপুরে প্রধান নির্বাচনী কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে কয়ছর আহমদ; ধানের শীষের বিজয় হবে ইনশাআল্লাহ জগন্নাথপুরে গণভোট বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মতবিনিময় সভার বিষয়টি সাংবাদিক দের জানানো হয়নি! সিলেটে জনসভায় তারেক রহমান; তথাকথিত নির্বাচনের মাধ্যমে মানুষের ভোটের অধিকার কেড়ে নেয়া হয়েছিল এক টাকা ঘুসের প্রমাণ দিতে পারলে চাকরি ছেড়ে দেব: ডিসি সারওয়ার উত্তর জগন্নাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মা-অভিভাবক সমাবেশ ও মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ বিতরন জগন্নাথপুরে আচরন বিধি পালন ও নির্বাচন সুষ্ঠু করতে অবহিতকরণ সভা   

জগন্নাথপুরে পরিকল্পনামন্ত্রী- শিক্ষিত জাতি গঠনের লক্ষ্যে সরকার কাজ করছে

জগন্নাথপুরে পরিকল্পনামন্ত্রী- শিক্ষিত জাতি গঠনের লক্ষ্যে সরকার কাজ করছে

স্টাফ রিপোর্টার :: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, বর্তমান সরকার প্রযুক্তি নির্ভর একটি আধুনিক ও শিক্ষিত জাতি গঠনের লক্ষ্যে শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। তিনি বলেন, শিক্ষার্থীদের আগে শিক্ষকদেরকে আধুনিক ও বিজ্ঞান ভিত্তিক শিক্ষা অর্জন করা প্রয়োজন। তিনি বলেন, শিক্ষকরা যদি তাদের ওপর অর্পিত গুরুদায়িত্ব সঠিকভাবে দায়িত্বশীল ও যত্নবান হয়ে শিক্ষার্থীদের সুশিক্ষা মাধ্যমের গড়ে তোলতে পারলে আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠন করা সম্ভব।
শনিবার বেলা দেড়টার দিকে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সদরের আব্দুস সামাদ আজাদ অডিটরিয়ামে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে জগন্নাথপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে আয়োজিত শিক্ষাউপকরণ মেলা, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরন অনুষ্ঠান এবং কলকলিয়া ইউনিয়নের হাজী রঙ্গুম আলী আটপাড়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের উদ্বোধণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুমের সভাপতিত্বে ও উপজেলা রির্সোস সেন্টারের দায়িত্বরত কর্মকর্তা হারুনুর রশিদের পরিচালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন। এসময় জেলা অতিরিক্ত জেলা প্রশাসক শফীউল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভুঁইয়া, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাফরোজ ইসলামসহ বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com