শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
চিলাউরা বাজারে নির্বাচনী সভায় কয়ছর আহমদ; আমি সততার সাথে উন্নয়ন করবো জগন্নাথপুরের লন্ডন প্রবাসীর আগুনে পুডানো লাশ উদ্ধার,পরিবার বাক রুদ্ধ কয়ছর আহমদ বিজয়ী হলে এলাকায় ব্যাপক উন্নয়ন হবে, জগন্নাথপুরে ধানের শীষের সমর্থনে ব্যাপক গনসংযোগ ভারত হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের নিরাপত্তা বিঘ্নিত করছে জগন্নাথপুরে প্রধান নির্বাচনী কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে কয়ছর আহমদ; ধানের শীষের বিজয় হবে ইনশাআল্লাহ জগন্নাথপুরে গণভোট বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মতবিনিময় সভার বিষয়টি সাংবাদিক দের জানানো হয়নি! সিলেটে জনসভায় তারেক রহমান; তথাকথিত নির্বাচনের মাধ্যমে মানুষের ভোটের অধিকার কেড়ে নেয়া হয়েছিল এক টাকা ঘুসের প্রমাণ দিতে পারলে চাকরি ছেড়ে দেব: ডিসি সারওয়ার উত্তর জগন্নাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মা-অভিভাবক সমাবেশ ও মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ বিতরন জগন্নাথপুরে আচরন বিধি পালন ও নির্বাচন সুষ্ঠু করতে অবহিতকরণ সভা   

জগন্নাথপুরে মুক্তিযোদ্ধা আব্দুল কাদির শিকদারকে রাষ্ট্রীয় মযার্দায় দাফন

জগন্নাথপুরে মুক্তিযোদ্ধা আব্দুল কাদির শিকদারকে রাষ্ট্রীয় মযার্দায় দাফন

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মীরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাবেক ইউপি সদস্য পইলভাগ গ্রামের বাসিন্দা বীর মুক্তিযাদ্ধা আব্দুল কাদির শিকদার (৭৫) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি…রাজিউন)। বুধবার রাত ১০টার দিকে তিনি সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান । তিনি র্দীঘদিন ধরে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখেছেন।
বৃহস্পতিবার বিকেলে তিনটায় মরহুমের নিজবাড়ির পাশে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুমের উপস্থিতিতে জগন্নাথপুর থানার ওসি (তদন্ত) নব গোপাল দাসের নেতৃত্বে থানার একদল পুলিশ বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদিরকে রাষ্ট্রীয় মর্যাদার প্রদর্শন করেন। পরে জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সভাপতি মীরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আকমল হোসেনের পরিচালনায় মরহুমের কর্মজীবনের উপর আলোকপাত করে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম, জগন্নাথপুর থানার ওসি (তদন্ত) নব গোপাল দাস, জগন্নাথপুর উপজেলা বিএনপি সভাপতি আবু হোরায়রা ছাদ মাষ্টার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, মুক্তিযোদ্ধা আব্দুল হক, আব্দুর রউফ, মীরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির, মরহুমের ছেলে নানু মিয়া শিকদার প্রমুখ।
পরে জানাজা নামাজ শেষ তাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com