বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরের লন্ডন প্রবাসী শফি হত্যা : ৩জন গ্রেফতার আলোকিত জগন্নাথপুর গড়তে সবার সহযোগীতা চাই; কয়ছর আহমেদ এমপি  ভাষা শহিদদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা মাতৃভাষায় কথা বলছি; এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্হ ব্যবসায়ী ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্হ দের মধ্যে আর্থিক সহায়তা প্রদান বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ দেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান জগন্নাথপুরে প্রবাসী শাহ মোঃ বুরহান উদ্দিন শফি’র হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার এ বিজয় আমার নয় এ বিজয় জগন্নাথপুর-শান্তিগঞ্জের আপামর জনসাধারণের; কয়ছর আহমেদ সুনামগঞ্জ-৩ আসনে কয়ছর আহমদ বিজয়ী

জগন্নাথপুরে ৩টি চোরাই মোটরসাইকেল সহ গ্রেফতার ২

জগন্নাথপুরে ৩টি চোরাই মোটরসাইকেল সহ গ্রেফতার ২

স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে ৩টি চোরাই মোটরসাইকেল সহ ২ চোরকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছে, সুনামগঞ্জ সদর থানার হাসন নগর (আপ্তাব নগর) গ্রামের আলা বক্স এর ছেলে নুর হোসেন (৩০) ও একই থানার কাজীরগাঁও গ্রামের আনহার আলীর ছেলে জাকির মিয়া (১৮)। তাদের কাছ থেকে বিভিন্ন মডেলের ৩টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, বুধবার রাতে জগন্নাথপুর উপজেলার পীরেরগাঁও এলাকায় চোরাই মোটরসাইকেল বিক্রিকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার পথে জগন্নাথপুর থানার ওসি (তদন্ত) নব গোপাল দাশ, থানার এসআই হাবিবুর রহমান পিপিএম, পিএসআই পাপন ও এএসআই শহিদুল ইসলাম সহ পুলিশ দল ধাওয়া করে নুর হোসেনকে ১টি চোরাই মোটরসাইকেল সহ গ্রেফতার করেন। পরে নুর হোসেনের দেয়া তথ্যের ভিত্তিতে আরো ২টি চোরাই মোটরসাইকেল সহ জাকিরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com