বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরের লন্ডন প্রবাসী শফি হত্যা : ৩জন গ্রেফতার আলোকিত জগন্নাথপুর গড়তে সবার সহযোগীতা চাই; কয়ছর আহমেদ এমপি  ভাষা শহিদদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা মাতৃভাষায় কথা বলছি; এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্হ ব্যবসায়ী ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্হ দের মধ্যে আর্থিক সহায়তা প্রদান বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ দেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান জগন্নাথপুরে প্রবাসী শাহ মোঃ বুরহান উদ্দিন শফি’র হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার এ বিজয় আমার নয় এ বিজয় জগন্নাথপুর-শান্তিগঞ্জের আপামর জনসাধারণের; কয়ছর আহমেদ সুনামগঞ্জ-৩ আসনে কয়ছর আহমদ বিজয়ী

জগন্নাথপুরে শিশুপুত্র হত্যার দায়ে মাসহ দুইজনের মৃত্যুদণ্ড

জগন্নাথপুরে শিশুপুত্র হত্যার দায়ে মাসহ দুইজনের মৃত্যুদণ্ড

স্টাফ রিপোর্টার:: সুনামগঞ্জের জগন্নাথপুরে ছেলে হত্যার দায়ে মাসহ দুজনকে মৃত্যুদণ্ডের রায় প্রদান করা হয়েছে। একই সঙ্গে তাদের দুজনকে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার সুনামগঞ্জের অতিরিক্ত দায়রা জজ মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের চিতুলিয়া গ্রামের বারিক মিয়া ও সিতারা বেগম। রায় ঘোষণার সময় বারিক মিয়া আদালতে উপস্থিত ছিলেন। তবে সিতারা বেগম পলাতক রয়েছেন। এ মামলার অারেক আসামি শিশু হওয়ায় তার বিচার শিশু আদালতে বিচারাধীন আছে।
জানা গেছে, জগন্নাথপুরের চিতুলিয়া গ্রামের সৌদিপ্রবাসি রফিকুল ইসলামের স্ত্রী সিতারা বেগমের সঙ্গে একই এলাকার বারিক মিয়ার অবৈধ সম্পর্ক ছিল। বারিক মিয়া রফিকুলের চাচাতো ভাই।
রফিকুল ইসলাম প্রবাসে থাকার তাদের সর্ম্পক বাঁধাহীনভাবে চলতে থাকে।
সিতারা বেগমের ১১ বছর বয়সী শিশু ছেলে সোয়াইবুর রহমান তার মা ও মায়ের প্রেমিককে অনৈতিক কাজে দেখে পেলে। বিষয়টি বাবাকে জানিয়ে দেবে বলে মাকে জানায়। তখন বারিক ও সিতারা সোয়াইবুরকে হত্যার পরিকল্পনা করেন। ২০১২ সালের ১৪ অক্টোবর সন্ধ্যার দিকে তাকে হত্যা করে স্থানীয় একটি মাদ্রাসার
টয়লেটের ট্যাংকে ফেলে দেওয়া হয়। ঘটনার পরের দিন নিহতের চাচাতো ভাই হামজা মিয়া বাদী হয়ে একটি হত্যা মামলা করেন।পুলিশ ঘটনার তদন্ত শেষে ২০১৩ সালের ১৫ মার্চ আদালতে অভিযোগপত্র দেয়।
মামলার বাদী পক্ষের আইনজীবি ছইল হোসেন জানান, আদালতের রায়ে আমরা সন্তুষ্ট। অপর দিকে আসামী পক্ষে আইজীবি রুহুল আমিন জানান, এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com