বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেফতার জগন্নাথপুরে হাসপাতালের ভবন থেকে পড়ে রোগীর মৃত্যু দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেব, দলীয় পরিচয় দেখব না: প্রধানমন্ত্রী কোন অনিয়ম দূর্নীতি বরদাশত করবো না, নলুয়ার হাওরের বেরী বাধঁ পরিদর্শন কালে কয়ছর আহমদ এমপি  সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর আহমেদের সাথে জগন্নাথপুর প্রেসক্লাবের মতবিনিময় সভা ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক জগন্নাথপুর ও শান্তিগঞ্জকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে: এমপি কয়ছর আহমেদ

জগন্নাথপুরে ৫ দিন ধরে অন্ধকারে পল্লী বিদ্যুতের গ্রাহকরা

জগন্নাথপুরে ৫ দিন ধরে অন্ধকারে পল্লী বিদ্যুতের গ্রাহকরা

স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জের জগন্নাথপুরে একটানা ৫ দিন ধরে অন্ধকারে রয়েছেন পল্লী বিদ্যুতের গ্রাহকরা। যে কারণে গ্রাকদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। জানাগেছে, গত রোববার সকালে জগন্নাথপুরে কাল বৈশাখি ঘুর্ণিঝড়ে শাতধিক ঘরবাড়ি বিধ্বস্ত সহ বিদ্যুৎ লাইনের ব্যাপক ক্ষতি হয়। এরপর থেকে জগন্নাথপুরে পল্লী বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। এদিকে-একটানা দীর্ঘ ৫ দিন বিদ্যুৎ না থাকায় বিদ্যুৎ গ্রাহকরা নানা ভোগান্তির শিকার হচ্ছেন।
এ ব্যাপারে শুক্রবার পল্লী বিদ্যুৎ গ্রাহক মনা মিয়া চৌধুরী, রাজিব চৌধুরী বাবু, ফরুক মিয়া ও নিকেশ বৈদ্য সহ অনেকে বলেন, বিদ্যুৎ না থাকায় আমরা দীর্ঘ ৫ দিন ধরে অন্ধকারে রয়েছি। বিশেষ করে কোমলমতি শিশুদের লেখাপাড়া ব্যাহত হচ্ছে। তাঁরা আরো অভিযোগ করে বলেন, স্থানীয় বিদ্যুৎ অফিসে যোগাযোগ করা হলে কেউ ফোন ধরছেন না। যে কারণে আমরা জানতে পারছি না কবে বিদ্যুৎ আসবে, নাকি আসবে না। আমরা তাদের কাছ থেকে শান্তনাও পাচ্ছি না।
এ ব্যাপারে জানতে চাইলে সুনামগঞ্জ পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার অকিল কুমার সাহা বলেন, জগন্নাথপুরে ২ দিনের ঘুর্ণিঝড়ে ৩৪ টি বিদ্যুতের খুটি পড়ে যাওয়ায় সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। তবে লাইনে দ্রুত মেরামত কাজ চলছে। আশা করছি ২/১ দিনের মধ্যে লাইন চালু হয়ে যাবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com