সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১০:১৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
পরীক্ষাকেন্দ্রে সিসি ক্যামেরা বন্ধ থাকলে বুঝব ‘ডাল মে কুচ কালা হ্যায়’: শিক্ষামন্ত্রী আলোচনা ব্যর্থ ঘোষণার পরেই পাকিস্তান ছাড়লেন মার্কিন প্রতিনিধি হাওর রক্ষাবাঁধে দুর্নীতির প্রতিবাদে জগন্নাথপুর ও শান্তিগঞ্জে মানববন্ধন  জগন্নাথপুরে ৮০ লিটার বাংলা মদসহ গ্রেফতার ১ ভূমধ্যসাগরে মৃত্যু; জগন্নাথপুর থানায় ৫ দালালের  বিরুদ্ধে মামলা  জগন্নাথপুরের নিহত ৫ যুবকের পরিবারে বুক ফাটা কান্না, আর যেন কেউ অন্ধকার পথে পা না বাড়ায়   জগন্নাথপুরে উপজেলা ও পৌর  পূজা উদযাপন পরিষদের সন্মেলন অনুষ্ঠিত  ভূমধ্যসাগরে নৌকাডুবি: জগন্নাথপুরের ৫ যুবকের সলিল সমাধি, এলাকায় শোকের মাতম সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

পাঁচ উপজেলায় ভোট ১৮ জুন

পাঁচ উপজেলায় ভোট ১৮ জুন

জগন্নাথপুর নিউজ ডেস্কঃ
পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের বিভিন্ন ধাপে স্থগিত পাঁচ উপজেলার আগামী ১৮ জুন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের ওই তারিখে ভোটগ্রহণের প্রস্তুতি নিতে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে- নেত্রকোণার পূর্বধলা, সুনামগঞ্জের জামালগঞ্জ, কিশোরগঞ্জের কটিয়াদী, পিরোজপুরের মঠবাড়িয়া ও ফেনীর ছাগলনাইয়া উপজেলার স্থগিত নির্বাচন ১৮ জুন অনুষ্ঠানের জন্য সিদ্ধান্ত দিয়েছে ইসি।
এক্ষেত্রে এসব উপজেলার নির্বাচন যে পর্যায়ে স্থগিত করা হয়েছিল, সেই পর্যায় থেকেই আবার প্রক্রিয়া শুরু করতে বলা হয়েছে। এর আগে রাজশাহীর পবা উপজেলার স্থগিত নির্বাচনও ১৮ জুন সম্পন্ন করার জন্য নির্দেশনা দেয় ইসি।
আগামী ১৮ জুন পঞ্চম তথা শেষ ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই ধাপে ১৬টি উপজেলায় ভোটগ্রহণের তফসিল ঘোষণা করা হয়েছে। উপজেলাগুলো হলো- শেরপুরের নকলা, নাটোরের নলডাঙ্গা, সিরাজগঞ্জের কামারখন্দ, গাইবান্ধার সুন্দরগঞ্জ, পটুয়াখালীর রাংগাবালী, বরগুনার তালতলী, নারায়ণগঞ্জ বন্দর, গাজীপুর সদর, রাজবাড়ীর কালুখালী, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ, মাদারীপুর সদর, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর ও বিজয়নগর, কুমিল্লার আদর্শ সদর ও সদর দক্ষিণ এবং নোয়াখালী সদর উপজেলা। সব মিলিয়ে এ দিন ২২উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
ইসি সূত্রে জানা গেছে, শেষ ধাপে ছয়টি উপজেলায় ইভিএমে ভোটগ্রহণ করা হবে। এগুলো হলো- গাজীপুর সদর, নারায়ণগঞ্জ বন্দর, বাহ্মণবাড়িয়ার বিজয়নগর, কুমিল্লার আদর্শ সদর ও সদর দক্ষিণ এবং নোয়াখালী সদর উপজেলা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com