রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
পরীক্ষাকেন্দ্রে সিসি ক্যামেরা বন্ধ থাকলে বুঝব ‘ডাল মে কুচ কালা হ্যায়’: শিক্ষামন্ত্রী আলোচনা ব্যর্থ ঘোষণার পরেই পাকিস্তান ছাড়লেন মার্কিন প্রতিনিধি হাওর রক্ষাবাঁধে দুর্নীতির প্রতিবাদে জগন্নাথপুর ও শান্তিগঞ্জে মানববন্ধন  জগন্নাথপুরে ৮০ লিটার বাংলা মদসহ গ্রেফতার ১ ভূমধ্যসাগরে মৃত্যু; জগন্নাথপুর থানায় ৫ দালালের  বিরুদ্ধে মামলা  জগন্নাথপুরের নিহত ৫ যুবকের পরিবারে বুক ফাটা কান্না, আর যেন কেউ অন্ধকার পথে পা না বাড়ায়   জগন্নাথপুরে উপজেলা ও পৌর  পূজা উদযাপন পরিষদের সন্মেলন অনুষ্ঠিত  ভূমধ্যসাগরে নৌকাডুবি: জগন্নাথপুরের ৫ যুবকের সলিল সমাধি, এলাকায় শোকের মাতম সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ-হারুনূর রশীদ চৌধুরী

সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ-হারুনূর রশীদ চৌধুরী

নিজস্ব প্রতিবেদকঃ দক্ষিন সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন। এর আগে তিনি জগন্নাথপুর থানায় সাতবার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হন।

সুনামগঞ্জ জেলায় সর্বোচ্চ গ্রেফতারী পরোয়ানা সাধারন নিস্পত্তি, সাজা নিস্পত্তি গ্রেফতারী পরোয়ানা নিস্পত্তি  এর মাধ্যমে সাধারন পরোয়ানা হ্রাস সাজার পরোয়ানা হ্রাস  সহ গ্রেফতারী পরোয়ানা হ্রাস এবং চলমান মাদক বিরোধী বিশেষ অভিযানে ০৮ টি মামলার ১০ জন আসামী সহ ৪৫০ গ্রাম গাঁজা, দেশীয় তৈরী চোলাই মদ  উদ্ধার, আসামী গ্রেফতার, আইন শৃংখলা নিয়ন্ত্রনে নৈপুন্য এবং সুযোগ্য নেতৃত্ব ও দিকনির্দেশনার স্বীকৃতিস্বরূপ দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসাবে সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করা হয়। রবিবার  সুনামগঞ্জ জেলার পুলিশ লাইনে অনুষ্ঠিত মাসিক অপরাধসভা ও কল্যান সভায় পুলিশ সুপার বরকতু্ল্লাহ খাঁন এ সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন মোঃ মিজানুর রহমান পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন)সহ উধ্বর্তন কর্তৃপক্ষ, সদর সার্কেল, সুনামগঞ্জ, মোঃ মাহবুবুর রহমান, ধর্মপাশা সাকেল, সুনামগঞ্জ সুজন চন্দ্র সরকার, জগন্নাথপুর সার্কেল, সুনামগঞ্জ মোঃ মাহমুদুল হাসান চৌধুরী, এসময় সুনামগঞ্জের পুলিশের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য ওসি মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী ইতিপূর্বে জগন্নাথপুর থানায় কর্মরত থাকাকালীন জেলার ৭ বারের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসাবে সম্মাননা স্মারক ও সনদপত্র গ্রহন করেন।
সন্মাননা গ্রহনের প্রতিক্রিয়ায় ওসি মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ফোর্স সহ অত্র থানার সর্বস্তরের জনসাধারণকে সর্বাত্বক সহযোগীতার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com