বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরের লন্ডন প্রবাসী শফি হত্যা : ৩জন গ্রেফতার আলোকিত জগন্নাথপুর গড়তে সবার সহযোগীতা চাই; কয়ছর আহমেদ এমপি  ভাষা শহিদদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা মাতৃভাষায় কথা বলছি; এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্হ ব্যবসায়ী ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্হ দের মধ্যে আর্থিক সহায়তা প্রদান বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ দেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান জগন্নাথপুরে প্রবাসী শাহ মোঃ বুরহান উদ্দিন শফি’র হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার এ বিজয় আমার নয় এ বিজয় জগন্নাথপুর-শান্তিগঞ্জের আপামর জনসাধারণের; কয়ছর আহমেদ সুনামগঞ্জ-৩ আসনে কয়ছর আহমদ বিজয়ী

কৃষকদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া জগন্নাথপুরে সরকারিভাবে ধান ক্রয়ে আবারো পরিবর্তন

কৃষকদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া জগন্নাথপুরে সরকারিভাবে ধান ক্রয়ে আবারো পরিবর্তন

স্টাফ রিপোর্টারঃ  সুনামগঞ্জের জগন্নাথপুরে কৃষকদের কাছ থেকে ধান ক্রয়ে একের পর এক সিদ্ধান্তে কৃষকদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টিহ য়েছে। সরকারিভাবে ধান ক্রয়ে আবারো পরিবর্তন হয়েছে। এ নিয়ে মোট ৪ বার পরিবর্তন হলো।

সোমবার বিকেলে ধানক্রয় কমিটির সভাপতি ইউএনও মাহফুজুল আলম মাসুমের সভাপতিত্বে সদস্য সচিব উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ধীরাজ নন্দি চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন কমিটির সদস্য উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার, প্রাণী সম্পদ কর্মকর্তা সাইফউল্লাহ, ওসি তদন্ত নব গোপাল দাস, পাইলগাঁও ইউপি চেয়ারম্যান মখলেছুর রহমান। এবার জনপ্রতি কৃষকের কাছ থেকে ১০ মণ করে ধান কেনার সিদ্ধান্ত হয়।

সোমবার জগন্নাথপুর ধান-চাল সংগ্রহ কমিটির নতুন সিদ্ধান্তের ভিত্তিতে জনপ্রতি ১০ মণ করে ধান কেনা হবে বলে জগন্নাথপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ধীরাজ নন্দী চৌধুরী নিশ্চিত করেন।

জানাগেছে, গত মে মাস থেকে কৃষকদের কাছ থেকে ১০৪০ টাকা মণ দরে সরকারিভাবে ধান কেনা শুরু হয়। চলবে আগামী ৩১ আগষ্ট পর্যন্ত। প্রথমে জনপ্রতি ১০ মণ করে কেনা হয়। পরে তা পরিবর্তন হয়ে জনপ্রতি ৭৫ মণ কেনা হয়। পরে আবার জনপ্রতি ২৫ মণ করে কেনা হয়। এখন আবার জনপ্রতি ১০ মণ করে কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৪বার সিদ্ধান্ত পবিবর্তনের বিষয়ে জানতে চাইলে জগন্নাথপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ধীরাজ নন্দী চৌধুরী বলেন, ১টন ও ৩টন করে কৃষকদের কাছ থেকে ধান নেওয়া শুরু হলে কয়েকটি
সিন্ডিকেট করে ধান দেওয়া শুরু হয়। এই সিন্ডিকেট প্রথা ভাঙতে প্রকৃত কৃষকরা যাতে উপকৃত হয় এজন্য আবারো নতুন করে সিদ্ধান্ত নিতে হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com