রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চেয়ারম্যান সুফি মিয়ার মা আয়মনা বিবির জানাজা সম্পন্ন, বিভিন্ন মহলের শোক জগন্নাথপুরে চাচাতো ভাইয়ের সুলফির আঘাতে ব্যবসায়ী নিহত রবীন্দ্রনাথ বনাম নজরুল: বিতর্ক নয়, মানুষের জীবনমানই হোক অগ্রাধিকার কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকীতে এমপি কয়ছর আহমেদ: মডেল উপজেলা গড়তে সবার সহযোগীতা চাই জগন্নাথপুরে জেলাব্যাপী হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত: পুরস্কার বিতরণ ও প্রাণবন্ত আয়োজন জগন্নাথপুরে নাবিলা ইলেকট্রনিক্স এর শুভ উদ্বোধন  ‘স্টার শাইনিং পার্সোনালিটি অ্যাওয়ার্ড’ অর্জন করায় মাওলানা খলিলুর রহমানকে সংবর্ধনা শান্তিগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কেশবপুরে সড়ক বন্ধ করে দেয়াল নির্মাণের উদ্যোগ, রাস্তা উন্মুক্ত রাখার দাবিতে শতাধিক পরিবারের সভা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শান্তিগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোদির ভুল সিদ্ধান্তে কাশ্মীরিদের স্বাধীনতার সুযোগ এসেছে: ইমরান খান

মোদির ভুল সিদ্ধান্তে কাশ্মীরিদের স্বাধীনতার সুযোগ এসেছে: ইমরান খান

 

আন্তর্জাতিক নিউজ ডেস্ক ::

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অহংকার ও ভুলের কারণে কাশ্মীরিদের স্বাধীনতার ঐতিহাসিক সুযোগ এসেছে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

কাশ্মীরের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে সোমবার জাতির উদ্দেশে দেয়া ভাষণে তিনি এ মন্তব্য করেন। খবর ডন ও জিয়ো নিউজ উর্দুর।

ভাষণের শুরুতে ইমরান খান বলেন, আমি আজ শুধু কাশ্মীর নিয়েই কথা বলব। কাশ্মীরের বর্তমান পরিস্থিতি কী? আমরা এ পর্যন্ত সংকট নিরসনে কী কী উদ্যোগ নিয়েছি।

তিনি বলেন, কাশ্মীর নিয়ে পাকিস্তানের সিদ্ধান্ত নেয়ার সময় চলে এসেছে। এ জন্য আমাদের জাতিগত ঐক্য ও আস্থার পরিবেশ সৃষ্টি করতে হবে।

ক্ষমতা গ্রহণের পর থেকে ভারতের সঙ্গে আলোচনা করতে চেয়েছেন দাবি করে পাক প্রধানমন্ত্রী বলেন, ক্ষমতায় আসার পরই আমি ঘোষণা করেছি, ভারত যদি সম্পর্কোন্নয়নে এক কদম এগিয়ে আসে, তাহলে আমরা দু’কদম এগিয়ে যাব। কাশ্মীরের বিষয়েও আমরা আলোচনার কথা বলেছি। কিন্তু ভারত শুরু থেকেই আমাদের ওপর সন্ত্রাসবাদেরও অপবাদ আরোপ করছে।

জাতির উদ্দেশে দেয়া ভাষণে ইমরান খান বলেন, ৫ আগস্ট কাশ্মীরকে গোটা বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে মোদি সরকার বিশ্বকে এ বার্তা দিয়েছে যে, ভারত শুধু হিন্দুদের। বিজেপি ও আরএসএস এ মতাদর্শ নিয়ে কাজ করছে। নরেন্দ্র মোদিও আরএসএসের সদস্য ছিলেন। মুসলিম বিদ্বেষ নিয়েই তারা পরিকল্পিতভাবে কাজ করছে।

ইমরান খান বলেন, কাশ্মীর নিয়ে অহংকারবশত মোদি যে সিদ্ধান্ত নিয়েছেন, তা যে একটি ঐতিহাসিক ভুল, সময়ই তা প্রমাণ করবে। তার এমন ভুলে কাশ্মীরি জনগণের স্বাধীনতার সুযোগ এসেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com