রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
নেপালে ৬৭৫ জনের লাশ উদ্ধার, অব্যাহত উদ্ধার অভিযান অবৈধ ও লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী শান্তিগঞ্জে সাংবাদিকদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের মতবিনিময় শান্তিগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা জগন্নাথপুরে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) জরুরি ভিত্তিতে রাস্তা সংস্কারের দাবিতে জগন্নাথপুরে লংমার্চ ও মানববন্ধন সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ জগন্নাথপুরে দুই বছরের মধ্যে দৃশ্যমান উন্নয়ন দেখতে পাবেন- কয়ছর আহমদ এমপি ভূমধ্যসাগর থেকে উদ্ধার জগন্নাথপুরের ৪জনসহ ২৯ বাংলাদেশির পরিচয় মিলেছে

নেপালে ৬৭৫ জনের লাশ উদ্ধার, অব্যাহত উদ্ধার অভিযান

নেপালে ৬৭৫ জনের লাশ উদ্ধার, অব্যাহত উদ্ধার অভিযান

জগন্নাথপুর নিউজ ডেস্ক: নেপাল ও তিব্বতের সীমান্ত এলাকায় আকস্মিক বন্যায় এখন পর্যন্ত ৬৭৫ জনের লাশ উদ্ধার হয়েছে।  ভয়াবহ এ দুযোর্গের ব্যাপক ধ্বংসযজ্ঞের  পর আজ রোববার (৩০ আগস্ট) পঞ্চম দিনেও জোরালোভাবে চলছে উদ্ধার অভিযান।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) ও স্থানীয় কর্মকর্তাদের ধারণা, একটি হিমবাহ ধসে পড়ার কারণে এই ভয়াবহ পানির স্রোত সৃষ্টি হয়ে থাকতে পারে।

এদিকে, নেপাল ট্যুরিজম বোর্ড জানিয়েছে, এখন পর্যন্ত ২৬১ জন বিদেশি নাগরিককে উদ্ধার করা হয়েছে। তবে আরও ৩২০ জন বিদেশি নাগরিকের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

উদ্ধার হওয়া বিদেশি নাগরিকদের মধ্যে রয়েছেন— ভারতের ১৬৭ জন, চীনের ৪০ জন, ইউক্রেনের ৮ জন, জার্মানির ৪ জন, মাল্টার ৪ জন যুক্তরাষ্ট্রের ৩ জন, ইতালির ২ জন, রাশিয়ার ২ জন, স্পেনের ২ জন, সুইজারল্যান্ডের ২ জন, তুরস্কের ২ জন, বেলজিয়ামের ১ জন, বুলগেরিয়ার ১ জন, ওমানের ১ জন, পর্তুগারের ১ জন এবং  অন্যান্য/পরিচয় শনাক্ত হয়নি ২১ জন রয়েছেন।

অন্যদিকে,  চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, তিব্বতে এখন পর্যন্ত ১৬ জনের মৃত্যু হয়েছে। সেখানে আরও ৫৫৪ জন নিখোঁজ রয়েছেন।

ভয়াবহ এই দুর্যোগের পর সীমান্তবর্তী দুর্গম এলাকাগুলোতে উদ্ধার অভিযান চালানো কঠিন হয়ে পড়েছে। তারপরও নিখোঁজদের সন্ধানে উদ্ধারকারী দলগুলো সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

তথ্যসূত্র: বিবিসি, সৌজন্যে যুগান্তর

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com