সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পূর্ব বীরগাঁও ইউনিয়ন বিএনপি ও যুবদলের নেতৃবৃন্দের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহিলা কমিউনিটি স্বেচ্ছাসেবকদের ফলো-আপ ওরিয়েন্টেশন কর্মশালা শান্তিগঞ্জে ৫ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি শুরু চেয়ারম্যান সুফি মিয়ার মা আয়মনা বিবির জানাজা সম্পন্ন, বিভিন্ন মহলের শোক জগন্নাথপুরে চাচাতো ভাইয়ের সুলফির আঘাতে ব্যবসায়ী নিহত রবীন্দ্রনাথ বনাম নজরুল: বিতর্ক নয়, মানুষের জীবনমানই হোক অগ্রাধিকার কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকীতে এমপি কয়ছর আহমেদ: মডেল উপজেলা গড়তে সবার সহযোগীতা চাই জগন্নাথপুরে জেলাব্যাপী হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত: পুরস্কার বিতরণ ও প্রাণবন্ত আয়োজন জগন্নাথপুরে নাবিলা ইলেকট্রনিক্স এর শুভ উদ্বোধন  ‘স্টার শাইনিং পার্সোনালিটি অ্যাওয়ার্ড’ অর্জন করায় মাওলানা খলিলুর রহমানকে সংবর্ধনা

এফএও প্রধানের সঙ্গে ড. ইউনূসের বৈঠক

এফএও প্রধানের সঙ্গে ড. ইউনূসের বৈঠক

আন্তর্জাতিক নিউজ ডেস্ক :: জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) নব নির্বাচিত মহাপরিচালক এবং চীনের প্রাক্তন কৃষি বিষয়ক উপ-মন্ত্রী মি. কো দোংইয়ু’র সঙ্গে বৈঠক করেছেন নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। এফএও’র প্রধানের আমন্ত্রণে ৪ঠা সেপ্টেম্বর রোমে অবস্থিত সংস্থাটির প্রধান কার্যালয়ে এ বৈঠকটি হয়। মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে ‘এফএও-ইউনূস প্রজেক্ট’ নামে একটি যৌথ সামাজিক ব্যবসা প্রকল্প নিয়ে আলোচনা ছিল এই বৈঠকের উদ্দেশ্য। প্রকল্পটি অর্থায়ন করছে ইতালি সরকার।
বৈঠকে প্রফেসর ইউনূস বিশেষ করে পরিবেশগত সংকট ও গ্রামাঞ্চলে তরুণ উদ্যোক্তা সৃষ্টির প্রয়োজনের প্রেক্ষাপটে কৃষির ভবিষ্যৎ নিয়ে তার মতামত তুলে ধরেন যাতে চাকরির খোঁজে গ্রাম থেকে তরুণদের শহরে অভিবাসনের গতি কমিয়ে আনা যায়। ইউনূস সেন্টারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
উল্লেখ্য যে, প্রফেসর ইউনূসের সহায়তায় ইতোপূর্বে খাদ্য ও কৃষি সংস্থা কর্তৃক ‘এফএও-নোবেল লরিয়েট অ্যালায়েন্স ফর ইর‌্যাডিকেটিং হাঙ্গার’ প্রতিষ্ঠা করা হয়। প্রফেসর ইউনূস নতুন মহাপরিচালকের সাথে এই অ্যালায়েন্সের বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করেন। মহাপরিচালক ‘এফএও-ইউনূস প্রজেক্ট’ উদ্বোধন করতে নোবেল লরিয়েটের সঙ্গে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র সফরের আগ্রহ ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com