মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেফতার জগন্নাথপুরে হাসপাতালের ভবন থেকে পড়ে রোগীর মৃত্যু দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেব, দলীয় পরিচয় দেখব না: প্রধানমন্ত্রী কোন অনিয়ম দূর্নীতি বরদাশত করবো না, নলুয়ার হাওরের বেরী বাধঁ পরিদর্শন কালে কয়ছর আহমদ এমপি  সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর আহমেদের সাথে জগন্নাথপুর প্রেসক্লাবের মতবিনিময় সভা ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক জগন্নাথপুর ও শান্তিগঞ্জকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে: এমপি কয়ছর আহমেদ

দলের মধ্যে আগাছা উপড়ে ফেলা হবে: ওবায়দুল কাদের

দলের মধ্যে আগাছা উপড়ে ফেলা হবে: ওবায়দুল কাদের

 

জগন্নাথপুর নিউজ ডেস্ক :: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশ এখন উন্নতির উচ্চ শিখরে অবস্থান করছে। তাই এখন সময় এসেছে দেশের মধ্যে আগাছা উপড়ে ফেলার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই কাজ শুরু করেছেন।

তিনি বলেন, দেশের মানুষকে প্রধানমন্ত্রী যে ওয়াদা দিয়েছেন সেই ওয়াদা তিনি যে কোনো মূল্যের বিনিময়ে রক্ষা করবেন। তাই সবাইকে সাবধান হয়ে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, জননেত্রী শেখ হাসিনার অ্যাকশন শুরু হয়েছে। সময় থাকতে সাবধান হয়ে যান। চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড যারা করেছেন তাদের খবর আছে। দেশব্যাপী অপকর্মকারী, অপরাধী, সন্ত্রাসী, চাঁদাবাজ ও টেন্ডারবাজদের আমলনামা নেত্রীর হাতে রয়েছে। বেশি লাফালাফি করলে খবর আছে।

শনিবার বিকালে কক্সবাজার পর্যটন গলফ মাঠে কক্সবাজার জেলা আওয়ামী লীগ আয়োজিত এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, সন্ত্রাসী ও চাঁদাবাজ আওয়ামী লীগের হলেও তাকে আগে আইনের আওতায় আনা হবে। কোনো অপরাধীর পার পাওয়ার সুযোগ নেই। অপরাধ করলেই শাস্তি পেতে হবে। শেখ হাসিনার সাফ কথা- অপরাধী, অপকর্মকারী, সন্ত্রাসী, টেন্ডারবাজ কিংবা চাঁদাবাজ যে দলের হোক না কেন রক্ষা পাবে না।

কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফার সভাপতিত্বে সভা সঞ্চালন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরমেয়র মুজিবুর রহমান।

এতে প্রধান বক্তার বক্তব্য দেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম, উপ-দফতর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

এ ছাড়া বক্তব্য রাখেন কক্সবাজার আওয়ামী লীগের নেতাকর্মী ও আওয়ামী লীগের অঙ্গ এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com