রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৯:১৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে জামায়াতের গণমিছিল-সমাবেশ অনুষ্ঠিত  জগন্নাথপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড:১১ দোকান পুড়ে ছাই, ফায়ার সার্ভিসের উদাসীনতা!  ইউএনও সুকান্ত সাহাকে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বিদায় সংবর্ধনা চূড়ান্ত হচ্ছে নির্বাচন ও গণভোটের দিনক্ষণ, রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ ১০ ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় জগন্নাথপুর প্রেসক্লাবের দোয়া মাহফিল  সোমবার থেকে মাধ্যমিক শিক্ষকদের ‘পূর্ণ কর্মবিরতি’ ঘোষণা, পরীক্ষাও বর্জন প্লট বরাদ্দে জালিয়াতি/ হাসিনা, রেহানা ও টিউলিপের কারাদণ্ড খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দেশ বাসির কাছে দোয়া চেয়েছেন কয়ছর এম আহমেদ  জগন্নাথপুরে উপজেলা বিএনপি নেতার বহিষ্কারাদেশ নিয়ে নাটকীয়তা!  নেতাকর্মীরা আলোচনা- সমালোচনায় মূখর  খালেদা জিয়ার সুস্থতা কামনায় জগন্নাথপুরে মসজিদে মসজিদে  দোয়া অনুষ্ঠিত 

জগন্নাথপুরে ফাঁদে পড়ে খাঁচায় বন্দি মেছোবাঘ:: বন বিভাগে প্রেরণ

জগন্নাথপুরে ফাঁদে পড়ে খাঁচায় বন্দি মেছোবাঘ:: বন বিভাগে প্রেরণ

স্টাফ রিপোর্টার ::  সুনামগঞ্জের জগন্নাথপুরে ফাঁদে পড়ে খাঁচায় বন্দি হয়েছে একটি মেছোবাঘ। বাঘটিকে বন বিভাগের লোকজনের নিকট হস্তান্তর করা হয়েছে।
বন বিভাগ ও স্থানীয় এলাকাবাসী জানান, উপজেলার মিরপুর ইউনিয়নের বড়কাপন গ্রামের আমির আলীর ছেলে আবু সালেহ এর বাড়ির লোকজন বন বিড়াল ও শিয়ালের উৎপাতে অতিষ্ঠ হয়ে ওঠেন। উৎপাত থেকে পরিত্রাণ পেতে বাড়ির আঙিনায় একটি লোহার বড় খাঁচা তৈরি করে স্থাপন করা হয়। রোববার রাতে বাড়ির লোকজন মনে করে বন বিড়াল অথবা শিয়াল এসেছে। তাই খাঁচার দরজা খুলে ফাঁদ পাতেন। যখনই বাঘটি খাঁচায় প্রবেশ করে তখনই খাঁচার দরজা বন্ধ করে দেওয়া হয়। পরে দেখতে পান শিয়াল নয়, মেছোবাঘ ধরা পড়েছে। এ খবর পেয়ে জগন্নাথপুরের বন বিভাগের লোকজন আসলে সোমবার বিকেলে ওই বাঘটিকে নিয়ে উপজেলা সদরে নিয়ে আসে।
জগন্নাথপুরের বন বিভাগের তদারক কর্মকর্তা জাকির হোসেন মঙ্গলবার বলেন, মেছোবাঘটি উদ্ধার করে আজ বন বিভাগের জেলা কর্মকর্তার কার্যালয়ে প্রেরণ করা হয়েছে।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com