বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০২:১৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ভূমধ্যসাগরে মৃত্যু; জগন্নাথপুর থানায় ৫ দালালের  বিরুদ্ধে মামলা  জগন্নাথপুরের নিহত ৫ যুবকের পরিবারে বুক ফাটা কান্না, আর যেন কেউ অন্ধকার পথে পা না বাড়ায়   জগন্নাথপুরে উপজেলা ও পৌর  পূজা উদযাপন পরিষদের সন্মেলন অনুষ্ঠিত  ভূমধ্যসাগরে নৌকাডুবি: জগন্নাথপুরের ৫ যুবকের সলিল সমাধি, এলাকায় শোকের মাতম সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেফতার জগন্নাথপুরে হাসপাতালের ভবন থেকে পড়ে রোগীর মৃত্যু দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেব, দলীয় পরিচয় দেখব না: প্রধানমন্ত্রী

এবার কৃষক থেকে আমন ধান কিনবে সরকার

এবার কৃষক থেকে আমন ধান কিনবে সরকার

জগন্নাথপুর নিউজ ডেস্ক :: প্রথমবারের মতো প্রান্তিক কৃষকদের কাছ থেকে সরাসরি আমন ধান কিনবে সরকার। ২৬ টাকা কেজি দরে ৬ লাখ টন ধান কেনার লক্ষ্য ধরা হয়েছে। ২০শে নভেম্বর থেকে ২৮শে ফেব্রুয়ারি পর্যন্ত আমন ধান সংগ্রহ করা হবে। গতকাল সচিবালয়ে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এই তথ্য জানিয়েছেন। খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে তিনি সাংবাদিকদের বলেন, কৃষকদের প্রতি নজর রেখে এবার প্রথম আমন ধান সংগ্রহ করা হবে, যা আগে করা হয়নি। প্রান্তিক চাষীদের ধানের ন্যায্য দাম নিশ্চিতে সরকার প্রতিবছর বোরো মৌসুমে ধান ও চাল সংগ্রহ করলেও আমন মওসুমে শুধু চাল সংগ্রহ করা হতো। খাদ্যমন্ত্রী বলেন, ধানের সঙ্গে ৩৬ টাকা কেজি দরে সাড়ে ৩ লাখ টন সেদ্ধ চাল ও ৩৫ টাকা কেজি দরে ৫০ হাজার টন আতপ চাল মিলারদের মাধ্যমে সংগ্রহ করা হবে। এখন পর্যন্ত ১২ লাখ ৭৭ হাজার ৪৪৭ টন চাল মজুত আছে জানিয়ে তিনি বলেন, ১লা ডিসেম্বর থেকে আমন চাল কেনা শুরু হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com