মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেফতার জগন্নাথপুরে হাসপাতালের ভবন থেকে পড়ে রোগীর মৃত্যু দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেব, দলীয় পরিচয় দেখব না: প্রধানমন্ত্রী কোন অনিয়ম দূর্নীতি বরদাশত করবো না, নলুয়ার হাওরের বেরী বাধঁ পরিদর্শন কালে কয়ছর আহমদ এমপি  সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর আহমেদের সাথে জগন্নাথপুর প্রেসক্লাবের মতবিনিময় সভা ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক জগন্নাথপুর ও শান্তিগঞ্জকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে: এমপি কয়ছর আহমেদ

জগন্নাথপুর-বিশ্বনাথ-সিলেট সড়কের জন্য ৪৬ কোটি টাকা বরাদ্দ : দুর্নীতি করলে রেহাই নেই : “কাজ যেন টেকসই ও দীর্ঘস্থায়ী হয়”

জগন্নাথপুর-বিশ্বনাথ-সিলেট সড়কের জন্য ৪৬ কোটি টাকা বরাদ্দ : দুর্নীতি করলে রেহাই নেই : “কাজ যেন টেকসই ও দীর্ঘস্থায়ী হয়”

সানোয়ার হাসান সুনু ::
অবশেষে ভাঙাচোরা বেহাল জগন্নাথপুর-বিশ্বনাথ-সিলেট সড়ক পুনঃ নির্মাণ কাজের টেন্ডার আহবান করা হয়েছে। বুধবার এ টেন্ডার আহবান করা হয়। এ সড়কের জগন্নাথপুর থেকে কেউন বাড়ি বাজার পর্যন্ত প্রায় ১৩ কিলোমিটার সড়ক পুনঃ নির্মাণে ২৩ কোটি টাকা ব্যয়ধার্য্য করে টেন্ডার আহবান করা হয়েছে। জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) গোলাম সারোয়ার এ প্রতিবেদককে জানান, মাননীয় পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান মহোদয়ের আন্তুরিক প্রচেষ্টায় এ সড়কের জন্য ৪৬ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুত সড়কের নির্মান কাজ শুরু করা হবে। এদিকে এই সড়কের কেউন বাড়ি থেকে বিশ^নাথ বাজার পর্যন্ত প্রায় ১৩ কিলোমিটার সড়ক পুনঃ নির্মাণে প্রায় ২৩ কোটি টাকা ব্যয় ধার্য্যকরে ইতিমধ্যে টেন্ডার আহবান করলে ৩টি ঠিকাদারী প্রতিষ্ঠান দর পত্রে অংশগ্রহণ করেছে বলে বুধবার সন্ধা ৭টায় এ প্রতিবেদককে জানিয়েছেন বিশ^নাথ উপজেলা প্রকৌশলী হারুনুর রশীদ।
উল্লেখ্য এ সড়কের জগন্নাথপুর অংশে ১৩ কিলোমিটার সড়ক সংস্কারে ইতিপূর্বে ২০১৭ইং সনে প্রায় ৩ কোটি টাকা বরাদ্দ দেওয়া হলেও নিম্ন মানের কাজ করে অধিকাংশ টাকাই লুটপাট করা হয়। ফলে ৪ মাসের মাথায় সড়কটির পিছ ওঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়। এ নিয়ে তৎসময়ে স্থানীয় ও জাতীয় পত্রিকায় একাধিক রির্পোট ছাপা হয়। সড়কটি বেহাল দশার কারণে এ এলাকার জনসাধারণ দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছেন। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। এবার যাতে সড়কটির কাজ প্রাক্কলন অনুযায়ী গুনগতমান বজায় রেখে টেকসই ও দীর্ঘস্থায়ী হয় এব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সততার সহিত সঠিকভাবে দায়িত্ব পালনের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
উল্লেখ্য, স্থানীয় সংসদ সদস্য পরিকল্পনা মন্ত্রী আলহাজ¦ এম এ মান্নান মহোদয়ের আন্তুরিক প্রচেষ্টায় উক্ত সড়কে ৪৬ কোটি টাকা বরাদ্দ দেওয়া হলে স্থানীয় জনসাধারণের মধ্যে আশার সঞ্চয় হয়। তবে এলাকাবাসীর বক্তব্য হচ্ছে, বিগত দিনের মত এ সড়কের বরাদ্দ এবার যেন লুটপাট না হয়। কাজের গুনগত মান বজায় রেখে পুরো টাকার কাজ যেন হয়। সড়কের কাজ যেন টেকসই ও দীর্ঘ স্থায়ী হয়। এটাই এলাকাবাসীর প্রাণের দাবি। এব্যাপারে স্থানীয় সংসদ সদস্য মাননীয় পরিকল্পনা মন্ত্রী আলহাজ¦ এম এ মান্নান সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি ও কঠোর মনিটরিং একান্তভাবে প্রয়োজন বলে মনে করছেন এলাকাবাসী।
এব্যাপারে স্থানীয় পরিকল্পনা মন্ত্রী আলহাজ¦ এম এ মান্নান এমপির সাথে আলাপ হলে তিনি এ প্রতিবেদককে বলেন, এ সড়কের জন্য এবার বিশাল অংকের বরাদ্দ দেওয়া হয়েছে। এবার যদি কেউ দুর্নীতি বা লুটপাটের চেষ্টা করে তবে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। এবার দুর্নীতি করলে রেহাই নেই। পরিকল্পনা মন্ত্রী বলেন, অবশ্যই প্রাক্কলন অনুযায়ী গুনগতমান বজায় রেখে উন্নত নির্মাণ সামগ্রী দিয়ে সড়কের কাজ টেকসই, দীর্ঘস্থায়ী ও অত্যাধুনিক এবং সুন্দরভাবে সড়কটি পুনঃ নির্মাণ করতে হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com