শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
চিলাউরা বাজারে নির্বাচনী সভায় কয়ছর আহমদ; আমি সততার সাথে উন্নয়ন করবো জগন্নাথপুরের লন্ডন প্রবাসীর আগুনে পুডানো লাশ উদ্ধার,পরিবার বাক রুদ্ধ কয়ছর আহমদ বিজয়ী হলে এলাকায় ব্যাপক উন্নয়ন হবে, জগন্নাথপুরে ধানের শীষের সমর্থনে ব্যাপক গনসংযোগ ভারত হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের নিরাপত্তা বিঘ্নিত করছে জগন্নাথপুরে প্রধান নির্বাচনী কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে কয়ছর আহমদ; ধানের শীষের বিজয় হবে ইনশাআল্লাহ জগন্নাথপুরে গণভোট বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মতবিনিময় সভার বিষয়টি সাংবাদিক দের জানানো হয়নি! সিলেটে জনসভায় তারেক রহমান; তথাকথিত নির্বাচনের মাধ্যমে মানুষের ভোটের অধিকার কেড়ে নেয়া হয়েছিল এক টাকা ঘুসের প্রমাণ দিতে পারলে চাকরি ছেড়ে দেব: ডিসি সারওয়ার উত্তর জগন্নাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মা-অভিভাবক সমাবেশ ও মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ বিতরন জগন্নাথপুরে আচরন বিধি পালন ও নির্বাচন সুষ্ঠু করতে অবহিতকরণ সভা   

জগন্নাথপুরে যুবককে মারপিট করে বস্তায় ভরে নিয়ে যাওয়ার চেষ্টা

জগন্নাথপুরে যুবককে মারপিট করে বস্তায় ভরে নিয়ে যাওয়ার চেষ্টা

স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুরে এক যুবককে মারপিট করে বস্তায় ভর্তি করা নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে জগন্নাথপুর উপজেলার পাটলি ইউনিয়নের ডিগারকুল গ্রামে। এ ঘটনায় মঙ্গলবার বিকেলে জগন্নাথপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
জানাযায়, গত ২২ নভেম্বর রাত প্রায় আড়াইটার দিকে ডিগারকুল গ্রামের আবু সামার ছেলে সুলেমান আহমদকে (২৩) কয়েকজন লোক হামলা চালিয়ে তাকে মারপিট করে। তখন আহত সুলেমান আহমদ অজ্ঞান হয়ে পড়লে একটি বস্তায় তার দেহ ভরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় সুলেমানের চাচাতো ভাই শামীমের চিৎকারে প্রতিবেশি লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আহত যুবককে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়। এ ব্যাপারে আহত যুবকের মা বলেন, শামীম না দেখলে তারা আমার ছেলেকে মেরে ফেলতো। এখনো তাদের ভয়ে আমরা আতঙ্কিত। যে কোন সময় আবারো হামলা করতে পারে।
এ ঘটনায় মঙ্গলবার বিকেলে আহত সুলেমান আহমদ বাদী হয়ে একই গ্রামের আকলু মিয়ার ছেলে রফিক মিয়াকে আসামী করে জগন্নাথপুর থানায় অভিযোগ দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com