বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেফতার জগন্নাথপুরে হাসপাতালের ভবন থেকে পড়ে রোগীর মৃত্যু দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেব, দলীয় পরিচয় দেখব না: প্রধানমন্ত্রী কোন অনিয়ম দূর্নীতি বরদাশত করবো না, নলুয়ার হাওরের বেরী বাধঁ পরিদর্শন কালে কয়ছর আহমদ এমপি  সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর আহমেদের সাথে জগন্নাথপুর প্রেসক্লাবের মতবিনিময় সভা ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক জগন্নাথপুর ও শান্তিগঞ্জকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে: এমপি কয়ছর আহমেদ

জগন্নাথপুরে শীতে কাবু জনজীবন ॥ মিলছে না সূর্য্যের দেখা

জগন্নাথপুরে শীতে কাবু জনজীবন ॥ মিলছে না সূর্য্যের দেখা

স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুরে শীতে কাবু হয়ে গেছে জনজীবন। হিমেল হাওয়া ও ঘন কুয়াশায় শৈত্য প্রবাহ বইছে। প্রচন্ড শীতের হাড় কাঁপানো ঠান্ডায় মানুষ জবুথবু হয়ে পড়েছেন। ২১ ডিসেম্বর শনিবার সারা দিনের মধ্যে একবারের জন্য হলেও সূর্য্যর দেখা মেলেনি। রীতিমতো অন্ধকারাছন্ন দুনিয়া। এতে শীতের মাত্রা আরো বেড়ে চলেছে। ভয়াবহ শীতের প্রকোপ থেকে বাঁচতে মানুষ গরম কাপড় কিনতে কাপড়ের দোকানে-দোকানে ভীড় করছেন। পুরুষ, মহিলা ও শিশুদের জ্যাকেট, সুয়েটার সহ ভারি কাপড় বিক্রির ধুম পড়েছে। এর মধ্যে ফুটপাতের দোকান গুলোতে সাধারণ মানুষের উপচেপড়া ভীড় দেখা যায়। কম দামে গরম কাপড় কেনার আশায় লাইনে দাঁড়িয়ে কাপড় পছন্দ করা নিয়ে ক্রেতাদের মধ্যে রীতিমতো কাড়াকাড়ি চলছে।
এছাড়া বিশেষ প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছেন না। শুধু জীবন-জীবিকার তাগিদে খেটে খাওয়া মানুষ প্রতি দিনের মতো কাজ করতে দেখা যায়। তবে প্রচন্ড শীতকে উপেক্ষা করে হাওরে-হাওরে জমি আবাদ করছেন কৃষকরা এবং খাল, বিল ও নদীতে মাছ ধরছেন জেলেরা। প্রচন্ড শীতের কারণে রাস্তাঘাটে জন সমাগম কমে গেছে। হাট-বাজারে ক্রেতাদের উপস্থিতি কম থাকায় ব্যবসা-বাণিজ্য মন্দা হয়ে গেছে। সব মিলিয়ে ভয়াবহ শীতের কবলে কাবু হয়ে পড়েছে জনজীবন। এতে বেশি বিপদে আছেন অসহায় ও ছিন্নমূলের সাধারণ মানুষ। যাদের নুন আনতে পান্তা ফুরায় তাদের মধ্যে অনেকের গরম কাপড় না থাকায় শীতে খুব কষ্ট পাচ্ছেন। এর পরও সারা দিনের মধ্যে কোথাও শীতবস্ত্র বিতরণের খবর পাওয়া যায়নি। কেউ এসে দাঁড়ায়নি সেই অসহায় মানুষ গুলোর পাশে। অন্যদের গায়ে গরম কাপড় দেখে তাঁরা যেন নির্বাক পলকে চেয়ে থাকে। তাই এসব অসহায় শীতার্ত মানুষকে শীতবস্ত্র দিয়ে সহায়তা করার জন্য সরকার সহ সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন সচেতন মহল।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com