মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরের লন্ডন প্রবাসী শফি হত্যা : ৩জন গ্রেফতার আলোকিত জগন্নাথপুর গড়তে সবার সহযোগীতা চাই; কয়ছর আহমেদ এমপি  ভাষা শহিদদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা মাতৃভাষায় কথা বলছি; এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্হ ব্যবসায়ী ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্হ দের মধ্যে আর্থিক সহায়তা প্রদান বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ দেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান জগন্নাথপুরে প্রবাসী শাহ মোঃ বুরহান উদ্দিন শফি’র হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার এ বিজয় আমার নয় এ বিজয় জগন্নাথপুর-শান্তিগঞ্জের আপামর জনসাধারণের; কয়ছর আহমেদ সুনামগঞ্জ-৩ আসনে কয়ছর আহমদ বিজয়ী

জগন্নাথপুরে করোনায় আরো দুই নির্মাণ শ্রমিক আক্রান্ত

জগন্নাথপুরে করোনায় আরো দুই নির্মাণ শ্রমিক আক্রান্ত

স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জের জগন্নাথপুরে আরো দুই যুবক করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। এনিয়ে এ উপজেলায় মোট করোনা শনাক্ত হয়েছেন ছয়জন।
সোমবার সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে প্রকাশিত কোভিড-১৯ পরীক্ষার প্রতিবেদনে জগন্নাথপুর উপজেলায় দুই যুবক পজিটিভ শনাক্ত হয়েছেন। চট্টগ্রাম থেকে গত ২৪ এপ্রিল তারা উপজেলার কলকলিয়া ইউনিয়নের গ্রামের বাড়িতে আসেন। ২৮ এপ্রিল তাদের নমুনা পরীক্ষা করা হয়। সোমবার প্রতিবেদনে তাঁরা দুজন পজিটিভ শনাক্ত হয়।তাদের একজনের বয়স ২২ ও অপরজনের বয়স ৩২ বছর। দু’জনই পেশায় নির্মাণ শ্রমিক।

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মধু সুধন ধর জানান, করোনা শনাক্ত দুজনকে তাদের বাড়িতে আইসোলেশনে রেখে আমরা চিকিৎসা দিচ্ছি। এবং তাদের বাড়িসহ আশপাশ ৯ বাড়ি লকডাউন করেছি।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম বলেন, জগন্নাথপুরে নতুন করে করোনা শনাক্ত দুজনের পরিবারসহ লকডাউন হওয়া পরিবারগুলোকে আমরা খাদ্য সহায়তা করব।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com