মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেফতার জগন্নাথপুরে হাসপাতালের ভবন থেকে পড়ে রোগীর মৃত্যু দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেব, দলীয় পরিচয় দেখব না: প্রধানমন্ত্রী কোন অনিয়ম দূর্নীতি বরদাশত করবো না, নলুয়ার হাওরের বেরী বাধঁ পরিদর্শন কালে কয়ছর আহমদ এমপি  সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর আহমেদের সাথে জগন্নাথপুর প্রেসক্লাবের মতবিনিময় সভা ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক জগন্নাথপুর ও শান্তিগঞ্জকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে: এমপি কয়ছর আহমেদ

জগন্নাথপুরে করোনায় নতুন করে বাবা ছেলেসহ আক্রান্ত ৫

জগন্নাথপুরে করোনায় নতুন করে বাবা ছেলেসহ আক্রান্ত ৫

স্টাফ রিপোর্টারঃ  সুনামগঞ্জের জগন্নাথপুরে গত ২৪ ঘন্টায় নতুন করে বাবা ছেলেসহ আরো ৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

আক্রান্তের মধ্যে সৈয়দপুর গ্রামের ১৫ বছরের এক শিশু, তাঁর বাবা (৪৫। ও একই গ্রামের আরো দুইজন। অপরজন পৌরসভার বাসিন্দা।

বৃহস্পতিবার রাতে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার পর তার রিপোর্ট পজিটিভ আসে। এদিকে গত ২৯ মে সৈয়দপুর গ্রামে আরেকজন করোনায় আক্রান্ত হন। তিনি সিলেট শহীদ সামছুউদ্দিন হাসপাতালে ভর্তি রয়েছেন।

জগন্নাথপুরে মোট করোনা আক্রান্ত সংখ্যা ১৭ জন। এরমধ্যে ছয়জন সুস্থ হয়ে বাড়ীতে আছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মধুসুদন ধর জানান, নতুন করে আরও ৫ জন করোনা ভাইরাসে শনাক্ত হয়েছেন। এর মধ্যে একজন শিশু, দুইজন নারী এবং দুইজন পুরুষ।

গত ১ জুন আমরা আক্রান্তদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠাই।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com