মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরের লন্ডন প্রবাসী শফি হত্যা : ৩জন গ্রেফতার আলোকিত জগন্নাথপুর গড়তে সবার সহযোগীতা চাই; কয়ছর আহমেদ এমপি  ভাষা শহিদদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা মাতৃভাষায় কথা বলছি; এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্হ ব্যবসায়ী ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্হ দের মধ্যে আর্থিক সহায়তা প্রদান বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ দেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান জগন্নাথপুরে প্রবাসী শাহ মোঃ বুরহান উদ্দিন শফি’র হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার এ বিজয় আমার নয় এ বিজয় জগন্নাথপুর-শান্তিগঞ্জের আপামর জনসাধারণের; কয়ছর আহমেদ সুনামগঞ্জ-৩ আসনে কয়ছর আহমদ বিজয়ী

বাংলার মানুষের জন্য জীবন বিলিয়ে দিতেই এসেছি: প্রধানমন্ত্রী

বাংলার মানুষের জন্য জীবন বিলিয়ে দিতেই এসেছি: প্রধানমন্ত্রী

জগন্নাথপুর নিউজ ডেস্কঃ   

করোনাভাইরাসে মৃত্যুর ভয়ে ভীত নন উল্লেখ করে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা বলেছেন, আমি তো এখানে বেঁচে থাকার জন্য আসি নাই। আমি তো জীবনটা বাংলার মানুষের জন্য বিলিয়ে দিতেই এসেছি।

বুধবার বিকালে একাদশ জাতীয় সংসদের ৮ম অধিবেশনের প্রথম দিনে সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লার ওপর আনিত শোক প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি একথা বলেন।

বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা প্রধানমন্ত্রীকে ঘরে থেকে সংসদ চালানোর পরামর্শ দিলে তার জবাবে প্রধানমন্ত্রী আরও বলেন, মানুষ মরণশীল। যখন জন্মেছি, মরতে একদিন হবেই। করোনায় মরি, গুলি খেয়ে মরি, বোমা খেয়ে মরি, অসুস্থ হয়ে মরি বা কথা বলতে বলতে মরে যেতে পারি। কাজেই মৃত্যু যেখানে অবধারিত, মৃত্যুকে ভয় পাওয়ার কিছু নেই। আমি ভয় পাইনি কখনো, পাবও না।

পঁচাত্তরের ১৫ আগস্টের বাংলাদেশের ইতিহাসের সেই কালো অধ্যায়ের কথা স্মরণ করে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা বলেন, আমি যখন দেশে ফিরে আসি সেই বাংলাদেশে- যেখানে আমার বাবাকে হত্যা করা হয়েছে, আমার মা, এমনকি ছোট্ট ভাই শিশু রাসেলও রক্ষা পায়নি। আবুল হাসানাত আবদুল্লাহর স্ত্রী মারা গেছেন। সাহানা আবদুল্লাহসহ আমাদের পরিবারের বহুজন বুলেটবিদ্ধ। সেই খুনিদের তখন বিচার হয়নি। তাদের ইনডেমনিটি দেয়া হয়েছে। তারা ছিল ক্ষমতায়, যুদ্ধাপরাধীরা তখন ক্ষমতায়। ওই অবস্থায় আমি দেশে ফিরে এসেছি। আমি যদি ভীত হতাম হয়তো আর জীবনে আসতে পারতাম না। কিন্তু আমি তো ভয় পাইনি। আল্লাহ জীবন দিয়েছে, আল্লাহ একদিন নিয়ে যাবে। এটাই আমি বিশ্বাস করি।

প্রধানমন্ত্রী বলেন, আমি বলেছি একদিকে করোনা মোকাবেলা করব, পাশাপাশি মানুষের স্বাভাবিক জীবন যাপনটা যাতে চলে তারা যেন কষ্ট না পায় তাদের জন্য যা করণীয় সেটা করে যাব। কাজেই ভয় পাওয়ার কিছু নেই। চলুন সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করি এই করোনাভাইরাসের হাত থেকে যেন মানব জাতি রক্ষা পায়।

সুত্রঃ যুগান্তর

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com