সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
পরীক্ষাকেন্দ্রে সিসি ক্যামেরা বন্ধ থাকলে বুঝব ‘ডাল মে কুচ কালা হ্যায়’: শিক্ষামন্ত্রী আলোচনা ব্যর্থ ঘোষণার পরেই পাকিস্তান ছাড়লেন মার্কিন প্রতিনিধি হাওর রক্ষাবাঁধে দুর্নীতির প্রতিবাদে জগন্নাথপুর ও শান্তিগঞ্জে মানববন্ধন  জগন্নাথপুরে ৮০ লিটার বাংলা মদসহ গ্রেফতার ১ ভূমধ্যসাগরে মৃত্যু; জগন্নাথপুর থানায় ৫ দালালের  বিরুদ্ধে মামলা  জগন্নাথপুরের নিহত ৫ যুবকের পরিবারে বুক ফাটা কান্না, আর যেন কেউ অন্ধকার পথে পা না বাড়ায়   জগন্নাথপুরে উপজেলা ও পৌর  পূজা উদযাপন পরিষদের সন্মেলন অনুষ্ঠিত  ভূমধ্যসাগরে নৌকাডুবি: জগন্নাথপুরের ৫ যুবকের সলিল সমাধি, এলাকায় শোকের মাতম সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

জগন্নাথপুরে সাবেক মেম্বার হাজী সুন্দর আলীর ইন্তেকাল :জানাযা শেষে দাফন সম্পন্ন

জগন্নাথপুরে সাবেক মেম্বার হাজী সুন্দর আলীর ইন্তেকাল :জানাযা শেষে দাফন সম্পন্ন

স্টাফ রিপোর্টারঃ  জগন্নাথপুর সদর গ্রাম নিবাসী সাবেক মেম্বার, সমাজসেবী হাজী সুন্দর আলী(৭২) বুধবার দিবাগত রাত ১০.৩৫ মিনিটে তার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)  মৃত্যুকালে তিনি স্ত্রী,  এক ছেলে ও চার মেয়ে সহ বহু আত্নীয়স্বজন ও গুণগ্রাহী রেখে যান।

তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় জগন্নাথপুর পুরাতন জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। নামাজে জানাযায় ইমামতি করেন মরহুমের ভাতিজা মাওলানা জুনেদ আহমদ। জানাযা শেষে মহান আল্লাহ পাকের দরবারে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন উত্তর জগন্নাথপুর জামে মসজিদের ইমাম আলহাজ মাওলানা মোঃআব্দুল মালিক। জানাযার পূর্বে  সংক্ষিপ্ত বক্তব্য রাখেন পুরাতন জামে মসজিদের ইমাম মাওলানা সাজ্জাদুর রহমান, মরহুমের চাচাতো ভাই শেখ মোঃ আবুমিয়া, ভাতিজা মোঃ শামসুল আহমদ। পরে তিনি কে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এদিকে তিনির মৃত্যুতে জগন্নাথপুর প্রেসক্লাবের পক্ষ থেকে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রেসক্লাব নেতৃবৃন্দ।  শোক প্রকাশ করেছেন জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, সহসভাপতি তাজউদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক মোঃ সানোয়ার হাসান সুনু, যুগ্ম সম্পাদক অমিত দেব, সদস্য মাসুম আহমদ, আলী আহমদ, রোমানুল হক প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com