মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরের লন্ডন প্রবাসী শফি হত্যা : ৩জন গ্রেফতার আলোকিত জগন্নাথপুর গড়তে সবার সহযোগীতা চাই; কয়ছর আহমেদ এমপি  ভাষা শহিদদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা মাতৃভাষায় কথা বলছি; এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্হ ব্যবসায়ী ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্হ দের মধ্যে আর্থিক সহায়তা প্রদান বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ দেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান জগন্নাথপুরে প্রবাসী শাহ মোঃ বুরহান উদ্দিন শফি’র হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার এ বিজয় আমার নয় এ বিজয় জগন্নাথপুর-শান্তিগঞ্জের আপামর জনসাধারণের; কয়ছর আহমেদ সুনামগঞ্জ-৩ আসনে কয়ছর আহমদ বিজয়ী

জগন্নাথপুরে নদী থেকে লাশ উদ্ধার

জগন্নাথপুরে নদী থেকে লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : সুনামগঞ্জের জগন্নাথপুরে কুশিয়ারা নদী থেকে নুরুল হক (৫৩) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ উদ্ধারের পর সোমবার (২৯ জুন) ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় এলাকাবাসী জানান, গত রবিবার সন্ধ্যার দিকে ৯৯৯ নম্বরে কল দিয়ে জগন্নাথপুর থানার পুলিশকে জানানো হয়, জগন্নাথপুরের পাইলগাঁও ইউনিয়নের জালালপুর খেয়াঘাট এলাকায় কুশিয়ারা নদীতে একটি মৃতদেহ ভাসছে। এ খবর পেয়ে জগন্নাথপুর থানার পুলিশ ঘটনাস্থল থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত ব্যক্তির দেহের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহৃ রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘাতকরা হত্যা করে লাশ নদীতে ফেলে দিয়েছে। ঘটনাস্থল পরির্দশনকারী জগন্নাথপুর থানার উপ-পরির্দশক মির্জা সাখাওয়াত হোসেন এসব তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, উদ্ধারকৃত মরদেহের পরিচয় পাওয়া গেছে। তিনি মৌলভীরবাজার জেলার ছনকাপন গ্রামের মৃত মোবারক আলীর ছেলে। স্বজনরা তার মরদেহ শনাক্ত করেছেন। গত বুধবার থেকে তিনি নিখোঁজ ছিলেন বলে পুলিশকে জানিয়েছেন নিহতের ছেলে ও ভাই।

জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা  ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, ৯৯৯ নম্বরে কল পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com