সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
পরীক্ষাকেন্দ্রে সিসি ক্যামেরা বন্ধ থাকলে বুঝব ‘ডাল মে কুচ কালা হ্যায়’: শিক্ষামন্ত্রী আলোচনা ব্যর্থ ঘোষণার পরেই পাকিস্তান ছাড়লেন মার্কিন প্রতিনিধি হাওর রক্ষাবাঁধে দুর্নীতির প্রতিবাদে জগন্নাথপুর ও শান্তিগঞ্জে মানববন্ধন  জগন্নাথপুরে ৮০ লিটার বাংলা মদসহ গ্রেফতার ১ ভূমধ্যসাগরে মৃত্যু; জগন্নাথপুর থানায় ৫ দালালের  বিরুদ্ধে মামলা  জগন্নাথপুরের নিহত ৫ যুবকের পরিবারে বুক ফাটা কান্না, আর যেন কেউ অন্ধকার পথে পা না বাড়ায়   জগন্নাথপুরে উপজেলা ও পৌর  পূজা উদযাপন পরিষদের সন্মেলন অনুষ্ঠিত  ভূমধ্যসাগরে নৌকাডুবি: জগন্নাথপুরের ৫ যুবকের সলিল সমাধি, এলাকায় শোকের মাতম সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

জগন্নাথপুর পৌরসভার ৩৬ কোটি টাকার বাজেট পেশ

জগন্নাথপুর পৌরসভার ৩৬ কোটি টাকার বাজেট পেশ

স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার বাজেট ঘোষণা করা হয়েছে।

সোমবার দুপুরে পৌর মিলনায়তনে পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র সফিকুল হক বাজেট ঘোষণা করেন। এ উপলক্ষে এক সুধী সমাবেশে ভারপ্রাপ্ত মেয়র সফিকুল হকের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত পৌর সচিব সতীশ গোস্বামীর পরিচালনায় এক সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ সভাপতি প্রবীন রাজনীতিবিদ সিদ্দিক আহমেদ, সাবেক পৌর চেয়ারম্যান মিজানুর রশিদ ভূঁইয়া, সাবেক পৌর কাউন্সিলর লুৎফুর রহমান, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, জেলা পরিষদ সদস্য মাহাতাবুল হাসান সমুজ,বাজার বণিক সমিতির সভাপতি আফসর উদ্দিন ভূঁইয়া, পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়া, নাগরিক ফোরাম নেতা নুরুল হক, বাজার তদারক কমিটির সাধারণ সম্পাদক জাহির উদ্দিন, কাউন্সিলর গিয়াস উদ্দিন, দেলোয়ার হোসাইন, তাজিবুর রহমান প্রমুখ।

সভায় ২০২০-২০২১ অর্থ বছরের ৩৬ কোটি ৯০ লাখ ৩০ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়। বাজেটে মোট ব্যয় ধরা হয়েছে ৩৬ কোটি ৮৭ লাখ ৮০ হাজার টাকা। এতে রাজস্ব আয় ধরা হয়েছে ১ কোটি ৯০ লাখ ৩০ হাজার টাকা উন্নয়ন আয় ধরা হয়েছে ৩৫ কোটি টাকা।রাজস্ব ব্যয় দেখানো হয় ১ কোটি ৮৭ লাখ ৮০ হাজার টাকা উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৩৫ কোটি টাকা।বাজেটে সার্বিক উদ্বৃত্ত দেখানো হয়েছে ২ লাখ ৫০ হাজার টাকা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com