শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
হাওর রক্ষাবাঁধে দুর্নীতির প্রতিবাদে জগন্নাথপুর ও শান্তিগঞ্জে মানববন্ধন  জগন্নাথপুরে ৮০ লিটার বাংলা মদসহ গ্রেফতার ১ ভূমধ্যসাগরে মৃত্যু; জগন্নাথপুর থানায় ৫ দালালের  বিরুদ্ধে মামলা  জগন্নাথপুরের নিহত ৫ যুবকের পরিবারে বুক ফাটা কান্না, আর যেন কেউ অন্ধকার পথে পা না বাড়ায়   জগন্নাথপুরে উপজেলা ও পৌর  পূজা উদযাপন পরিষদের সন্মেলন অনুষ্ঠিত  ভূমধ্যসাগরে নৌকাডুবি: জগন্নাথপুরের ৫ যুবকের সলিল সমাধি, এলাকায় শোকের মাতম সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেফতার

ছাতকে লাকেশ্বর গ্রামে মহান বিজয় দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিল

ছাতকে লাকেশ্বর গ্রামে মহান বিজয় দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টারঃ মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ছাতক উপজেলার ছৈলা আফজালাবাদ ইউনিয়ন এর লাকেশ্বর গ্রামের পূর্ব পাড়ায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ ডিসেম্বর) বিকাল ৩.০০ ঘটিকায় ছাতক উপজেলার ছৈলা আফজালাবাদ ইউনিয়নের লাকেশ্বর গ্রামের পূর্ব পাড়ার লন্ডন প্রবাসী মহান মুক্তিযুদ্ধের পক্ষের অন্যতম সহায়তাকারী মরহুম হাজী আব্দুল বারি মিয়ার ছেলে লন্ডন প্রবাসী নুরুল রহমান এর উদ্যােগে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
লন্ডন প্রবাসী নুরুল রহমানের বড় ভাই আজিজুর রহমানের সভাপতিত্বে ও শামিম আহমেদ এর সঞ্চালনায় তাদের বাড়ির প্রাঙ্গণে শহীদদের স্মরণে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোঃ আজিজুর রহমান। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন
শিক্ষক সালেহ আহমদ, বর্তমান মেম্বার নওয়াব আলী, দক্ষিণ সুনামগঞ্জের যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম, সাংবাদিক সামিউল কবির।
এসময় উপস্থিত ছিলেন, গ্রামের গণ্যমান্য ব্যক্তি জাহির আলী, আব্দুর রউফ, সুহেল আহমদ, মজম্মিল আলী, মুনসুর আলী, আব্দুল খালিক, ফখর আলী, ছাত্র নেতা উজ্জ্বল, সুমন, খলিল, এনাম, দক্ষিণ সুনামগঞ্জের কৃষক লীগ নেতা সাইদুর রহমান, ব্যবসায়ী সিজিল মিয়া, সরকারি কর্মকর্তা যিশু তালুকদার, ব্যবসায়ী আশিষ দাস, ছাত্র ফাহিম মিয়া প্রমুখ। পরে মহান মুক্তিযুদ্ধে শাহাদাত বরণকারী শহীদদের মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com