মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরের লন্ডন প্রবাসী শফি হত্যা : ৩জন গ্রেফতার আলোকিত জগন্নাথপুর গড়তে সবার সহযোগীতা চাই; কয়ছর আহমেদ এমপি  ভাষা শহিদদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা মাতৃভাষায় কথা বলছি; এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্হ ব্যবসায়ী ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্হ দের মধ্যে আর্থিক সহায়তা প্রদান বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ দেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান জগন্নাথপুরে প্রবাসী শাহ মোঃ বুরহান উদ্দিন শফি’র হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার এ বিজয় আমার নয় এ বিজয় জগন্নাথপুর-শান্তিগঞ্জের আপামর জনসাধারণের; কয়ছর আহমেদ সুনামগঞ্জ-৩ আসনে কয়ছর আহমদ বিজয়ী

জগন্নাথপুরে সাবেক মেয়র আক্তার হোসেনের মায়ের ইন্তেকাল: জানাযা সম্পন্ন

জগন্নাথপুরে সাবেক মেয়র আক্তার হোসেনের মায়ের ইন্তেকাল: জানাযা সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক :সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার সাবেক মেয়র, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ আক্তার হোসেনের  মা ফজিরা বিবি (৮৮) সোমবার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টায় হবিবপুর গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যু কালে তিনি ৫ছেলে নাতি নাতনী সহ বহু আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে যান।  এ দিন বিকেল সাড়ে ৪টায় পৌর এলাকার হবিবপুর দক্ষিণপাড়া শাহী ইদগাহ মাঠে মরহুমার নামাজে জানাজা সম্পন্ন হয়। জানাযার পূর্বে উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মরহুমার  ছেলে সাবেক মেয়র  আক্তার হোসেন।  জানাযার নামাজ শেষে মহান আল্লাহ পাকের দরবারে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।  মোনাজাত পরিচালনা করেন হবিবপুর দক্ষিণপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা মহি উদ্দিন মিছবাহ। জানাযায় বিপুল সংখ্যক মুসল্লী অংশ গ্রহন করেন।

জানাযায় বিভিন্ন শ্রেণী-পেশার নেতৃবৃন্দের মধ্যে, সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, জগন্নাথপুর উপজেলা বিএনপির সভাপতি আবু হোরায়রা সাদ মাষ্টার, জগন্নাথপুর পৌরসভার মেয়র আ.লীগ নেতা মিজানুর রশীদ ভূইয়া, জগন্নাথপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী মোঃ আমজাদ আলী শফিক, হবিবপুর গ্রামের বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী, হাজি সমছু মিয়া, জগন্নাথপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট জিয়াউর রহীম শাহিন, জগন্নাথপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ সানোয়ার হাসান সুনু, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, যুক্তরাজ্য বিএনপি নেতা আব্দুল মতিন লাকি,  আব্দুল ওয়াহিদ, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র শফিকুল হক শফিক, জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক আবুল কাশেম স্বপন, সাবেক যুব বিষয় সম্পাদক সাহেদ আহমদ, জগন্নাথপুর পৌর বিএনপির সাবেক সভাপতি হাজি আবুল হোসেন, জগন্নাথপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজি ইকবাল হোসেন ভূইয়া, আওয়ামী লীগ নেতা সাবেক ইউপি সদস্য ছাদেকুর রহমান সাদেক, সুনামগঞ্জ জেলা জাপা নেতা আব্দুল মনাফ, জগন্নাথপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজি সোহেল আমীন, নজরুল ইসলাম হিরা  প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com