মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেফতার জগন্নাথপুরে হাসপাতালের ভবন থেকে পড়ে রোগীর মৃত্যু দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেব, দলীয় পরিচয় দেখব না: প্রধানমন্ত্রী কোন অনিয়ম দূর্নীতি বরদাশত করবো না, নলুয়ার হাওরের বেরী বাধঁ পরিদর্শন কালে কয়ছর আহমদ এমপি  সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর আহমেদের সাথে জগন্নাথপুর প্রেসক্লাবের মতবিনিময় সভা ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক জগন্নাথপুর ও শান্তিগঞ্জকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে: এমপি কয়ছর আহমেদ

সুনামগঞ্জে নির্মাণকাজ শেষ হওয়ার আগেই ১৫ কোটি টাকার সেতু ধ্বসের ঘটনায় তদন্ত ! নতুন করে সেতু হবে।

সুনামগঞ্জে নির্মাণকাজ শেষ হওয়ার আগেই ১৫ কোটি টাকার সেতু ধ্বসের ঘটনায় তদন্ত ! নতুন করে সেতু হবে।

সানোয়ার হাসান সুনু :: সুনামগঞ্জ-জগন্নাথপুর সড়কের কোন্দানালা খালের উপর ১৫ কোটি টাকা ব্যয়ে নির্মানাধীন একটি সেতু ধ্বসে খালের মধ্যে পড়ে যাওয়ার ঘটনায় তোলপাড় চলছে । সোমবার সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত প্রকৌশলী শিশির রায়ের নেতৃত্বে ৩ সদস্য বিশিষ্ট কমিটি সরেজমিন ঘটনা স্হল পরিদর্শন করেছেন। রোববার বিকেলে গার্ডার বসানোর সময় হাইড্রোলিক জ্যাক বিকল হয়ে সেতুটি ধ্বসে যায়। তবে এলাকাবাসী নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ করেন।  মঙ্গঁলবার সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের সহকারী  প্রকৌশলী মোস্তাফিজুর রহমান জানান, বুধবার থেকে ধ্বসে যাওয়া সেতু অপসারনের কাজ শুরু করা হবে। অপসারন কাজ শেষ হলে টিকাদারী প্রতিষ্ঠান এম এম বিল্ডার্স নতুন করে সেতুটির কাজ শুরু করবে। তিনি জানান গার্ডার বসানোর সময় হাইড্রোলিক জ্যাক বিকল হয়ে সেতুটি ধ্বসে গেছে।  মোস্তাফিজুর রহমান জানান।  ১৫ কোটি টাকা ব্যয়ে নির্মানাধীন এই ব্রিজের ৭০ ভাগ কাজ ইতিমধ্যে শেষ হয়েছিল।

জানা জানায়, ২০২০ইং সনে সুনামগঞ্জের পাগলা-জগন্নাথপুর- রানীগঞ্জ  সড়কে জরাজীর্ণ সেতু গুলো ভেঙে ১১০কোটি টাকা ব্যয়ে ৭টি  সেতু নির্মাণের কাজ শুরু করে সড়ক ও জনপথ বিভাগ। কাজ বাস্তবায়নের দ্বায়িত্ব পায় ঠিকাদারি প্রতিষ্ঠান এমএম বিল্ডার্স। এই প্রতিষ্ঠান সিলেটের বৃহৎ সেতু রানীগঞ্জের কুশিয়ারা সেতুর কাজ ও করছে।  এই প্রতিষ্ঠানের বিরুধ্বে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা সহ নানা অনিয়মের অভিযোগ রয়েছে এলাকাবাসীর
সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের -প্রকৌশলী মোস্তাফিজুর রহমান আরো জানান, নিম্নমানের সামগ্রী নয়,মেকানিক্যাল কারনে  সেতুর গার্ডার ধ্বসে গেছে।  সেতুর মূল কাটামোর কোনরূপ ক্ষতি হয়নি। ধ্বসে যাওয়া গার্ডারগুলো ঠিকাদারী প্রতিষ্ঠান ঢাকার এমএম বিল্ডার্স তার নিজ খরচে  অপসারণ করে নতুন করে  গার্ডার গুলো বসিয়ে দিবে। তবে তাদেরকে এই কাজের বিলও দেওয়া হয়নি। প্রাক্কলন অনুযায়ী তাদের কে সটিক ভাবে কাজ করতে হবে। নতুবা বিল পাবে না।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com