মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরের লন্ডন প্রবাসী শফি হত্যা : ৩জন গ্রেফতার আলোকিত জগন্নাথপুর গড়তে সবার সহযোগীতা চাই; কয়ছর আহমেদ এমপি  ভাষা শহিদদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা মাতৃভাষায় কথা বলছি; এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্হ ব্যবসায়ী ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্হ দের মধ্যে আর্থিক সহায়তা প্রদান বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ দেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান জগন্নাথপুরে প্রবাসী শাহ মোঃ বুরহান উদ্দিন শফি’র হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার এ বিজয় আমার নয় এ বিজয় জগন্নাথপুর-শান্তিগঞ্জের আপামর জনসাধারণের; কয়ছর আহমেদ সুনামগঞ্জ-৩ আসনে কয়ছর আহমদ বিজয়ী

সুনামগঞ্জে নবনির্মিত সেতু ধ্বস: জনগণকে আতংকিত না হওয়ার আহবান সচিব নজরুল ইসলামের

সুনামগঞ্জে নবনির্মিত সেতু ধ্বস: জনগণকে আতংকিত না হওয়ার আহবান সচিব নজরুল ইসলামের

সানোয়ার হাসান সুনু ::  সুনামগঞ্জ – জগন্নাথপুর- রানীগঞ্জ-আউশকান্দি- আঞ্চলিক মহাসড়কের ধ্বসে যাওয়া কুন্দানালা সেতু পরিদর্শন কালে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের  সচিব নজরুল ইসলাম জনগণকে আতংকিত না হওয়ার আহবান জানিয়ে বলেছেন দুটি তদন্ত কমিটির রিপোর্ট পেলে আমরা প্রয়োজনীয় ব্যবস্হা নেব।    শুক্রবার  তিনি প্রথমে সুনামগঞ্জের ধসে যাওয়া কোন্দানালা সেতু পরিদর্শন ও পরে কুশিয়ার নদীর উপর  রানীগঞ্জ সেতু পরিদর্শন করেন।    এসময় অতিরিক্ত প্রধান প্রকৌশলী তুষার কান্তি সাহা, তত্বাবধায়ক প্রকৌশলী উৎফল সামন্ত সুনামগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।
এসময় তিনি  ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন শ্রমিক,সড়ক ও জনপথ অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে কথা বলেন।
এ সময় সড়ক পরিবহন ও মহাসড়ক  বিভাগের  সচিব নজরুল ইসলাম গনমাধ্যম  কে জানান,  আঞ্চলিক এ মহাসড়কের কুন্দানালা সেতুটির গার্ডার ধসের ঘটনার পর পর  দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে বিস্তারিত বলা যাবে।তিনি বলেন, সেতু ধসে পড়ার ঘটনা খুবই  দুঃখ জনক।  গার্ডার বসানোর সময় দূর্ঘটনা ঘটতে পারে তবে তদন্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা সম্ভব না।  তিনি এ নিয়ে জনসাধারণ কে আতঙ্কিত না হওয়ায় আহ্বান জানিয়ে বলেন, সেতুগুলোর কাজের মান নিশ্চিতে আরো তদারকি বাড়ানো হবে।

উল্লেখ্য,সুনামগঞ্জের  পাগলা- জগন্নাথপুর- আউশকান্দি আঞ্চলিক মহাসড়কের পাগলা  পয়েন্ট থেকে জগন্নাথপুর  উপজেলার রানীগঞ্জ পর্যন্ত  সাতটি পিসি গার্ডার সেতু ও একটি বক্স গার্ডার সেতুর কাজ চলছে। ঠিকাদারি প্রতিষ্ঠান এম এম বিল্ডার্স সেতুগুলোর কাজ বাস্তবায়ন করছে। গত রোববার বিকেল হঠাৎ করে কোন্দানালা সেতুর গার্ডার বসানোর সময় হাইড্রোলিক জ্যাকের(ক্রেন) পাইপ ফেটে একটি গার্ডার আরেকটির ওপর পড়ে গিয়ে সেতুর ৫ টি গার্ডার ধসে পড়ে।  এরপর থেকে এলাকাবাসী নিম্নমানের কাজের কারণে সেতু ধসে পড়ার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন। সেতু ধসের ঘটনা তদন্তে দুটি  কমিটি গঠন করা হয়েছে। একটি সড়ক ও সেতু  মন্ত্রনালয় থেকে আর অপরটি সড়ক ও জনপথ অধিদপ্তরের পক্ষ থেকে। সড়ক ও সেতু  মন্ত্রণালয়ের পক্ষ থেকে গঠিত তদন্ত কমিটিতে  অতিরিক্ত সচিব জাকির হোসেন কে প্রধান করা হয়।

অপরদিকে সড়ক ও জনপথ অধিদপ্তরের সেতু ও ডিজাইন বিভাগের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়।  অতিরিক্ত প্রধান প্রকৌশলী  শিশির কুমার রাও কে প্রধান

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com