মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৪২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেফতার জগন্নাথপুরে হাসপাতালের ভবন থেকে পড়ে রোগীর মৃত্যু দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেব, দলীয় পরিচয় দেখব না: প্রধানমন্ত্রী কোন অনিয়ম দূর্নীতি বরদাশত করবো না, নলুয়ার হাওরের বেরী বাধঁ পরিদর্শন কালে কয়ছর আহমদ এমপি  সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর আহমেদের সাথে জগন্নাথপুর প্রেসক্লাবের মতবিনিময় সভা ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক জগন্নাথপুর ও শান্তিগঞ্জকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে: এমপি কয়ছর আহমেদ

দর্শক গ্যালারি ফাঁকা রেখে হবে ঈদের ‘ইত্যাদি’?

দর্শক গ্যালারি ফাঁকা রেখে হবে ঈদের ‘ইত্যাদি’?

বিনোদন ডেস্ক::

 

ঈদ আর ঈদের ইত্যাদি দু’টি যেনো একই সূত্রে গাঁথা। দীর্ঘ তিন দশক ধরে ইত্যাদি ঈদের ঐতিহ্যে পরিণত হয়েছে। ঈদ এলেই টিভি দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করেন তাদের প্রিয় এই অনুষ্ঠানটি দেখার জন্য। প্রতি ঈদেই গ্যালারি উপচে পড়া হাজার হাজার দর্শকের মুখরিত মঞ্চে হানিফ সংকেত দর্শকদের জানান ঈদ মোবারক এবং সাদর সম্ভাষণ। থাকে বর্ণাঢ্য আয়োজন।

তবে এবারের ‘ইত্যাদি’র সেই চিরচেনা চিত্রে কিছুটা ব্যতিক্রম ঘটবে। কারণ করোনা ভাইরাস। এভাবেই হানিফ সংকেতের ফেসবুক পেজে নতুন ‘ইত্যাদি’র আভাস দেয়া হলো। ধারণা করা হচ্ছে, এবার দর্শক গ্যালারি ফাঁকা রেখেই অনুষ্ঠিত হবে ‘ইত্যাদি’। যদি এমনটা হয় তবে তা হবে ‘ইত্যাদি’র জন্য নতুন কিছু। দর্শকের জন্যও এই ‘ইত্যাদি’ স্পেশাল হয়ে থাকবে।

করোনা সংক্রমণে পৃথিবীর অনেক কিছুই বদলে গেছে, থমকে গেছে। অনেক কিছু বন্ধ হয়ে গেছে সময়ের কাছে হার মেনে। বাংলাদেশের মানুষের প্রাণের অনুষ্ঠান ‘ইত্যাদি’ বন্ধ হয়নি। করোনার মধ্যেও হাজির হবেন হানিফ সংকেত তার চিরচেনা উপস্থাপনা নিয়ে।

তার ফেসবুকে লেখা হয়েছে, ‘ঈদের পরদিন ঈদের ‘ইত্যাদি’র যে ঐতিহ্যবাহী দৃশ্যের জন্য দর্শকরা অপেক্ষা করেন তা থেকে দর্শকরা যাতে নিরাশ না হয় সেজন্য এবারও ভিন্নভাবে সাজানো হয়েছে ঈদের বিশেষ ‘ইত্যাদি’।

ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন, স্পন্সর করেছে কেয়া কসমেটিকস লিমিটেড। ইত্যাদি একযোগে প্রচারিত হবে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ড-এ ঈদের পর দিন রাত ০৮টার বাংলা সংবাদের পর।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com