মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরের লন্ডন প্রবাসী শফি হত্যা : ৩জন গ্রেফতার আলোকিত জগন্নাথপুর গড়তে সবার সহযোগীতা চাই; কয়ছর আহমেদ এমপি  ভাষা শহিদদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা মাতৃভাষায় কথা বলছি; এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্হ ব্যবসায়ী ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্হ দের মধ্যে আর্থিক সহায়তা প্রদান বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ দেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান জগন্নাথপুরে প্রবাসী শাহ মোঃ বুরহান উদ্দিন শফি’র হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার এ বিজয় আমার নয় এ বিজয় জগন্নাথপুর-শান্তিগঞ্জের আপামর জনসাধারণের; কয়ছর আহমেদ সুনামগঞ্জ-৩ আসনে কয়ছর আহমদ বিজয়ী

সাংবাদিক রোজিনার মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবীতে জগন্নাথপুরে মানব বন্ধন

সাংবাদিক রোজিনার মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবীতে জগন্নাথপুরে মানব বন্ধন

নিজস্ব প্রতিবেদক  : প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলাম কে হেনেস্থা-নির্যাতন,  মিথ্যা মামলা প্রত্যাহার, নিঃশর্ত মুক্তি ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের  দুর্নীতিবাজ কর্মকর্তাদের শাস্তির দাবিতে জগন্নাথপুর প্রেসক্লাবের উদ্যাগে এক মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বুধবার বিকেলে স্হানীয় পৌর পয়েন্টে অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।  জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায় এর সভাপতিত্বে ও যুগ্ন সাধারন সম্পাদক প্রথম আলো প্রতিনিধি অমিত দেবের পরিচালনায় এতে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব,বীর মুক্তিযোদ্ধা রসরাজ বৈদ্য,জগন্নাথপুর প্রেসক্লাব  সাধারন সম্পাদক সানোয়ার হাসান সুনু, সহ সভাপতি তাজ উদ্দিন আহমেদ, সাংবাদিক আব্দুল হাই,
পৌর সভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না উপজেলা ,আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক  লুৎফুর রহমান, উপজেলা শ্রমিকলীগ আহ্বায়ক  নুরুল হক, আওয়ামী লীগ নেতা মুজিবুর রহমান মুজিব, মাসুম আহমদ, সাংবাদিক আলী আহমদ, গোবিন্দ দে,কামরুল ইসলাম মাহী,জুয়েল মিয়া,
উপজেলা যুবলীগ সহ সভাপতি শিক্ষক সাইফুল ইসলাম রিপন, উপজেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকমল হোসেন ভূঁইয়া,পৌর যুবলীগ নেতা সৈয়দ জিতু মিয়া,
উপজেলা ছাত্রলীগ সভাপতি কল্যাণ কান্তি রায় সানী  প্রমুখ। সভায় বক্তারা অবিলম্বে সাংবাদিক রোজিনা ইসলাম কে নিঃশর্ত মুক্তি ও স্বাস্থ্য বিভাগের দুর্নীতিবাজদের আইনের আওতায় আনার জোর দাবি জানান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com