মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরের লন্ডন প্রবাসী শফি হত্যা : ৩জন গ্রেফতার আলোকিত জগন্নাথপুর গড়তে সবার সহযোগীতা চাই; কয়ছর আহমেদ এমপি  ভাষা শহিদদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা মাতৃভাষায় কথা বলছি; এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্হ ব্যবসায়ী ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্হ দের মধ্যে আর্থিক সহায়তা প্রদান বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ দেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান জগন্নাথপুরে প্রবাসী শাহ মোঃ বুরহান উদ্দিন শফি’র হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার এ বিজয় আমার নয় এ বিজয় জগন্নাথপুর-শান্তিগঞ্জের আপামর জনসাধারণের; কয়ছর আহমেদ সুনামগঞ্জ-৩ আসনে কয়ছর আহমদ বিজয়ী

সংবাদ সম্মেলনে অভিযোগ :জগন্নাথপুরে  তফাজ্জুল আলী গংদের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ

সংবাদ সম্মেলনে অভিযোগ :জগন্নাথপুরে  তফাজ্জুল আলী গংদের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ

নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের সিরামিসি গ্রামের তফাজ্জুল আলী গংদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছেন গ্রামবাসি ।
 বুধবার বিকেলে জগন্নাথপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিতভাবে অভিযোগ করা হয়। এবিষয়ে ২২ জুন জগন্নাথপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানানো হয়।
গ্রামবাসীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন জামাল উদ্দিন। তিনি তাঁর লিখিত বক্তব্যে বলেন, সিরামিসি গ্রামের মৃত হবিব উল্লার ছেলে তফাজ্জুল আলী ও তাঁর ছেলেরা এলাকায়, অন্যায়. অত্যাচার চালিয়ে সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে এলাকায় এক ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করেছে।   গ্রামের  আকিল আলীর বাড়ির পশ্চিমে মেঘাখালির খালের মাছ ধরে এলাকার গরীব লোকজন জীবন জীবিকা চালিয়ে আসছিলেন। সম্প্রতি তফাজ্জুল আলীর লোকজন এলাকার লোকজনকে মাছ ধরতে বাধা প্রদান করে সেখান থেকে তফাজ্জুল আলী জোরপূর্বক মাছ ধরে বিক্রি করে। এছাড়া বেল জালের পাশে একটি ছাপটা ঘর তৈরী করে প্রতিনিয়ত মদ, গাঁজা সেবনসহ অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছিল। এতে এলাকার লোকজন বাধা দিলেও তফাজ্জুল আলীর লোকজন উল্টো স্থানীয়দের হুমকি দামকি দেয়। এমনকি প্রাণনাশেরও হুমকি প্রদান করা হয়। এতে এলাকার লোকজন ক্ষিপ্ত হয়ে জুয়ার ঘরটি সম্মিলিতভাবে ভেঙে দেন।
এঘটনার পর গ্রামবাসীকে হয়রানির জন্য এলাকার শান্তিপ্রিয় ৩৩জন ব্যক্তির বিরুদ্ধে গত ২১ জুন জগন্নাথপুর থানায় অভিযোগ দায়ের করা হয়।
সংবাদ সম্মেলনে দাবী করা হয়, গত বোরো মৌসুমে তফজ্জুল আলী ও তাঁর ছেলেদের বাধার কারণে মেঘারকালী খাল থেকে বোরো জমিতে পানি সেচ করতে পারেননি স্থানীয় কৃষকরা। এতে প্রায় অর্থ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়ে বলে দাবী করা হয়। এছাড়া অভিযোগ করা হয়, সিরামিসি গ্রামের মসজিদের এসি নিয়ে মসজিদ কমিটির সঙ্গে
ঝগড়া বিবাদ সৃষ্টি করেছিলেন তফাজ্জুল আলী,বছরখানেক পূর্বে তফজ্জুল আলীর নেতৃত্বে মসজিদের মধ্যে ঝগড়া সৃষ্টি হলে পরে পুলিশের উপস্থিতিতে  মুসল্লিরা নামাজ আদায় করেন।
সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, বিরোধপূর্ণ জায়গায় তফজ্জুল আলীর কোন অধিকার কিংবা স্বত্ব নাই । গ্রামের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রশাসনকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আহবান জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস মিয়া, চেরাগ আলী, আব্দুল মমিন, মতিউর রহমান, দুদু মিয়া, সুনু মিয়া, আহমদ আলী, মুজিবুর রহমান, ময়নুল আলম, সাদিক মিয়া, মাসুম মিয়া প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com