শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০২:১৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হাওর রক্ষাবাঁধে দুর্নীতির প্রতিবাদে জগন্নাথপুর ও শান্তিগঞ্জে মানববন্ধন  জগন্নাথপুরে ৮০ লিটার বাংলা মদসহ গ্রেফতার ১ ভূমধ্যসাগরে মৃত্যু; জগন্নাথপুর থানায় ৫ দালালের  বিরুদ্ধে মামলা  জগন্নাথপুরের নিহত ৫ যুবকের পরিবারে বুক ফাটা কান্না, আর যেন কেউ অন্ধকার পথে পা না বাড়ায়   জগন্নাথপুরে উপজেলা ও পৌর  পূজা উদযাপন পরিষদের সন্মেলন অনুষ্ঠিত  ভূমধ্যসাগরে নৌকাডুবি: জগন্নাথপুরের ৫ যুবকের সলিল সমাধি, এলাকায় শোকের মাতম সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেফতার

ইজিবাইকের ব্যাটারি বিস্ফোরণ, একই পরিবারের ৫ জন দগ্ধ

ইজিবাইকের ব্যাটারি বিস্ফোরণ, একই পরিবারের ৫ জন দগ্ধ

জগন্নাথপুর নিউজ ডেস্কঃ রাজধানীর কামরাঙ্গীরচরে ব্যাটারিচালিত ইজিবাইক চার্জ দেওয়ায় বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দুই শিশুসহ একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন।

শুক্রবার ভোরে সিলেট্টাবাজার এলাকার একটি বাসার নিচতলায় এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন— আব্দুল মতিন (৪০), তার স্ত্রী ইয়াসমিন (৩৫), মেয়ে মাইশা (৯), আয়শা (৫) ও ইয়াসমিনের ভাগ্নে রায়হান (২৫)। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

ইয়াসমিনের ভাগ্নি জামাই তৌহিদ জানান, রাতে বাসার নিচতলায় ইজিবাইক চার্জ দেওয়া ছিল। হঠাৎ বিস্ফোরণে পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এতে তারা দগ্ধ হন। পরে হাসপাতালে নেওয়া হয়।

তিনি জানান, বর্তমানে চারজন চিকিৎসাধীন। তবে রায়হানকে প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় নেওয়া হয়েছে।

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল জানান, দগ্ধরা হাসপাতালে চিকিৎসাধীন। তবে রায়হান বাদে বাকি চারজনের কেউ শঙ্কামুক্ত নন।

তিনি জানান, আব্দুল মতিনের ৯২ শতাংশ, ইয়াসমিন ৯৫ শতাংশ, শিশু মাইশার ৪৫ শতাংশ, আয়শার ৪২ শতাংশ, ও রায়হানের ১৮ শতাংশ পুড়ে গেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com