সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
পরীক্ষাকেন্দ্রে সিসি ক্যামেরা বন্ধ থাকলে বুঝব ‘ডাল মে কুচ কালা হ্যায়’: শিক্ষামন্ত্রী আলোচনা ব্যর্থ ঘোষণার পরেই পাকিস্তান ছাড়লেন মার্কিন প্রতিনিধি হাওর রক্ষাবাঁধে দুর্নীতির প্রতিবাদে জগন্নাথপুর ও শান্তিগঞ্জে মানববন্ধন  জগন্নাথপুরে ৮০ লিটার বাংলা মদসহ গ্রেফতার ১ ভূমধ্যসাগরে মৃত্যু; জগন্নাথপুর থানায় ৫ দালালের  বিরুদ্ধে মামলা  জগন্নাথপুরের নিহত ৫ যুবকের পরিবারে বুক ফাটা কান্না, আর যেন কেউ অন্ধকার পথে পা না বাড়ায়   জগন্নাথপুরে উপজেলা ও পৌর  পূজা উদযাপন পরিষদের সন্মেলন অনুষ্ঠিত  ভূমধ্যসাগরে নৌকাডুবি: জগন্নাথপুরের ৫ যুবকের সলিল সমাধি, এলাকায় শোকের মাতম সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

মানহানীর মামলা করবেন নাসির ইউ মাহমুদ

মানহানীর মামলা করবেন নাসির ইউ মাহমুদ

জগন্নাথপুর নিউজ ডেস্ক::

 

নায়িকা পরীমণির বিরুদ্ধে মিথ্যা অপবাদ, সম্মানহানি, পারিবারিকভাবে অপদস্থ করাসহ বেশ কিছু বিষয়ে মামলা করবেন বলে জানিয়েছেন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ। দুই-একদিনের মধ্যেই তিনি বিমানবন্দর থানায় এই মামলা দায়ের করবেন বলে জানান।

নাসির বলেন, আমি মামলা করবো। আজ করবো কিনা বা কখন করবো, কীভাবে করবো এ ব্যাপারে আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে মামলা দায়ের করবো। আমার সম্পর্কে যে ধরনের অভিযোগ করেছে, সবই মিথ্যা। পারিবারিকভাবে আমাকে হয়রানি করা হয়েছে। আমার দীর্ঘদিনের অর্জিত মান-সম্মান সবকিছুই মিশে গেছে এ ধরনের মিথ্যা ও বানোয়াট অভিযোগের কারণে।

উল্লেখ্য, নায়িকা পরীমণি দীর্ঘদিন ধরেই আলোচনায় রয়েছেন। কিছুদিন আগে ঢাকার সাভারের বোটক্লাবে যৌন নির্যাতনের শিকার হয়েছেন এমন অভিযোগ করে আলোচনায় আসেন পরীমণি।

গত ১৩ জুন রাতে নিজের ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে পরীমণি দাবি করেন তাকে ধর্ষণ ও হত্যাচেষ্টা করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর একটি খোলাচিঠি লিখে জড়িতদের বিচারের আওতায় আনারও অনুরোধ জানান তিনি। এরপরই দেশজুড়ে তোলপাড় শুরু হয়।

রাতেই নিজের বাসভবনে সংবাদ সম্মেলন করে পুরো ঘটনার বয়ান দিয়ে নিজের জীবনের শঙ্কার কথা তুলে ধরেন এই চিত্রনায়িকা। এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রতিবাদ ও নিন্দার ঝড় শুরু হয়। পরদিন ১৪ জুন সকালে সাভার থানায় ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে প্রধান আসামি করে ছয়জনের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলাও দায়ের করেন চিত্রনায়িকা পরীমনি।

ওই দিনই প্রধান অভিযুক্ত নাসির ইউ মাহমুদসহ পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার বাকি চারজন হলেন- অমি, লিপি, সুমি ও স্নিগ্ধা। এ সময় মদ, বিয়ারসহ মাদক ও বেশ কয়েকটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়।

মামলার এজাহারে পরী দাবী করেন, পরিকল্পিতভাবে ঘটনার রাতে পরীকে ঢাকা বোট ক্লাবে নিয়ে যান অমি। সেখানে ব্যবসায়ী নাসির তাকে জোর কওে মুখের মধ্যে মদের বোতল ঢুকিয়ে মদ খাওয়ানোর চেষ্টা করেন। এক পর্যায়ে তিনি এই নায়িকার শরীরের বিভিন্ন স্থানে স্পর্শ করেন এবং ধর্ষণের চেষ্টা করেন।

এদিকে পরীমণির করা ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলায় কয়েকদিন জেলে থাকার পর গত ২৯ জুন আদালতে জামিন পান নাসির উদ্দিন মাহমুদ। এরপর তিনি বোট ক্লাবের ঘটনার বর্ণনা দিয়ে সাংবাদিকদের বলেন, পরীমণি মদ পান করার জন্য সেদিন বোট ক্লাবে তা-ব চালান। তা-বে বাধা দিলে ৩-৪ দিন পর তিনি ফেসবুকে পোস্ট দিয়ে তার (নাসির) নামে মিথ্যাচার করেন।

অন্যদিকে এ সময় মদ্যপ অবস্থায় গুলশানের অল কমিউনিটি ক্লাব নামে আরেকটি ক্লাবে ভাঙচুরের অভিযোগও উঠে নায়িকা পরীমণির বিরুদ্ধে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তখন ভাইরাল হয় এই নায়িকার মদ্যপ অবস্থায় উচ্ছৃঙ্খলভাবে চলাফেরার কিছু দৃশ্যও।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com