মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরের লন্ডন প্রবাসী শফি হত্যা : ৩জন গ্রেফতার আলোকিত জগন্নাথপুর গড়তে সবার সহযোগীতা চাই; কয়ছর আহমেদ এমপি  ভাষা শহিদদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা মাতৃভাষায় কথা বলছি; এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্হ ব্যবসায়ী ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্হ দের মধ্যে আর্থিক সহায়তা প্রদান বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ দেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান জগন্নাথপুরে প্রবাসী শাহ মোঃ বুরহান উদ্দিন শফি’র হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার এ বিজয় আমার নয় এ বিজয় জগন্নাথপুর-শান্তিগঞ্জের আপামর জনসাধারণের; কয়ছর আহমেদ সুনামগঞ্জ-৩ আসনে কয়ছর আহমদ বিজয়ী

একদিনে আরও ২১৫ জনের প্রাণ নিল করোনায়

একদিনে আরও ২১৫ জনের প্রাণ নিল করোনায়

জগন্নাথপুর নিউজ ডেস্ক ::

করোনা ভাইরাসে মৃত্যু ও শনাক্তের পরিমাণ কিছুতেই কমছে না। পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। প্রতিদিন আক্রান্ত ও মৃতের সংখ্যা ঊর্ধ্বমুখীতেই থাকছে। অদৃশ্য এই ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ৬১৩ জনে।

এ সময় নতুন করে শনাক্ত হয়েছেন ১০ হাজার ১২৬ জন।

বৃহস্পতিবার (১২ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এর আগে, বুধবার ২৩৭, মঙ্গলবার ২৬৪, সোমবার ২৪৫, রোববার ২৪১, শনিবার ২৬১ ও শুক্রবার ২৪৮ জনের মৃত্যু হয়। গত ৭ জুলাই প্রথমবারের মতো দেশে করোনায় মৃতের সংখ্যা ২০০ ছাড়ায়। এদিন মৃত্যু হয় ২০১ জনের। এরপর থেকে প্রায় প্রতিদিনই করোনায় দুই শতাধিক মানুষের মৃত্যু হচ্ছে।

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৩ হাজার ৯৯০ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১২ লাখ ৬২ হাজার ৭৬৫ জন।

২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৪৫ হাজার ৯৮৮ জনের। পরীক্ষা করা হয়েছে ৪৫ হাজার ৭৮টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২২ দশমিক ৪৬ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৮৩ লাখ ১ হাজার ৫৪৯টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৬ দশমিক ৮৩ শতাংশ।

বিভাগভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগের আছেন ৬৫ জন। এছাড়া চট্টগ্রামে ৫৪, রাজশাহীতে ৮, খুলনায় ২৮, বরিশালে ১২, সিলেটে ২২, রংপুরে ১৬ এবং ময়মনসিংহে ১০ জন মারা গেছেন।

নারী ও পুরুষের হিসাবে দেখা গেছে, ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১০৭ জন পুরুষ এবং ১০৮ জন নারী। এদের মধ্যে বাসায় মারা গেছেন ৩ জন। বাকিরা হাসপাতালে মারা গেছেন। মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১৫ হাজার ৬২৫ জন এবং নারী ৭ হাজার ৯৮৮ জন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় ১০৯ জন ষাটোর্ধ্ব ব্যক্তি মারা গেছেন। এছাড়া, ৫১ থেকে ৬০ বছরের ৫৬, ৪১ থেকে ৫০ বছরের ১৯, ৩১ থেকে ৪০ বছরের ১৯, ২১ থেকে ৩০ বছরের ৯, ১১ থেকে ২০ বছরের ১ ও ১০ বছরের কম বয়সী ১ জন মারা গেছেন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com