মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরের লন্ডন প্রবাসী শফি হত্যা : ৩জন গ্রেফতার আলোকিত জগন্নাথপুর গড়তে সবার সহযোগীতা চাই; কয়ছর আহমেদ এমপি  ভাষা শহিদদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা মাতৃভাষায় কথা বলছি; এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্হ ব্যবসায়ী ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্হ দের মধ্যে আর্থিক সহায়তা প্রদান বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ দেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান জগন্নাথপুরে প্রবাসী শাহ মোঃ বুরহান উদ্দিন শফি’র হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার এ বিজয় আমার নয় এ বিজয় জগন্নাথপুর-শান্তিগঞ্জের আপামর জনসাধারণের; কয়ছর আহমেদ সুনামগঞ্জ-৩ আসনে কয়ছর আহমদ বিজয়ী

চকরিয়ায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত ৭

চকরিয়ায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত ৭

জগন্নাথপুর নিউজ ডেস্ক :: কক্সবাজারের চকরিয়ার ভেন্ডীবাজার এলাকায় বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে মাইক্রোবাস খাদে পড়ে দুই নারীসহ সাতজন নিহত হয়েছে। আহত কয়েকজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। রোববার (১৫ আগস্ট) সকাল ১০টার দিকে চকরিয়া পৌরসভার কমিশনার পাড়া অংশে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতের নাম-পরিচয় জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন তিনি।

এসআই মোশাররফ বলেন, চট্টগ্রামমুখী মাইক্রোবাসটি কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া ভেণ্ডিবাজার এলাকায় পৌঁছালে সড়কের পাশে একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা লাগে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সড়কের পাশে খাদে পড়ে ডুবে যায়।

নিহতরা হলেন- চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী এলাকার ইসমাইলের স্ত্রী হাজেরা বেগম (৫৫), প্রদীপের স্ত্রী পূর্ণিমা (৩০), তার শিশুসন্তান স্বার্থক (২), ডুলাহাজারা এলাকার রতন বিজয় (৫৫) ও তার স্ত্রী মধুমিতা (৪৫)। অন্য দুজনের পরিচয় এখনো জানা যায়নি।

চকরিয়া হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. রিয়াসাদ আজিম সিদ্দীকি বলেন, ঘটনাস্থল থেকে পাঁচজনের মরদেহ আনা হয়েছে। হাসপাতালে আনার পর দুই শিশুর মৃত্যু হয়। আহত আরও কয়েকজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com